সুত্র: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, উপমহাদেশের অন্যতম ইসলামি শিক্ষাকেন্দ্র দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) এবং বাংলাদেশ সর্বোচ্চ ওলামা পরিষদের সভাপতি শায়খুল হাদিস আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, ব্লাসফেমি আইন প্রণয়নের সম্ভাবনা নাকচ করে দিয়ে সরকার এ দেশের কোটি কোটি মুসলমানের মনের ভাষা বুঝতে ব্যর্থ হচ্ছে। সরকার সংখ্যাগরিষ্ঠ মানুষের মনের ভাষা বুঝতে না পারলে চরম মূল্য দিতে হবে।
১৩ দফাকে মধ্যযুগীয় বলার মানে ধর্মকে অস্বীকার করা
নিজেদের নিরাপত্তা এবং শান্তির জন্য পর্দাসহকারে নারীদের কর্মক্ষেত্রে বা ঘর থেকে বের হতে কোনো বাধা নেই বলেও তিনি মন্তব্য করেন।
তা ছাড়া হেফাজতে ইসলাম ঘোষিত ১৩ দফা দাবিকে মধ্যযুগীয় বলার মানে পুরো ইসলামকে অস্বীকার করার মতো। তিনি বলেন, ধর্মনিরপেক্ষতার অর্থই হলো ধর্মহীনতা। ধর্মনিরপেক্ষতার কথা বলে জাতিকে নাস্তিক বানানোর ষড়যন্ত্র চলছে বলে তিনি মন্তব্য করেন। নিজেদের নিরাপত্তা এবং শান্তির জন্য পর্দাসহকারে নারীদের কর্মক্ষেত্রে বা ঘর থেকে বের হতে কোনো বাধা নেই বলেও তিনি মন্তব্য করেন। বিস্তারিত →




