Category: মধ্য প্রাচ্য

ইরানে ইউরেনিয়ামের নতুন মজুদ

সূত্র:পরমাণু প্রকল্পে ব্যবহার উপযোগী পর্যাপ্ত ইউরেনিয়াম খনিজ মুজদ পাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। ইরানের কাছে বর্তমানে যে পরিমাণ ইউরেনিয়াম মজুদ আছে তার চেয়ে নতুন পাওয়া মজুদ প্রায় তিন গুণ বেশি। আরো ১৬টি পরমাণু কেন্দ্র স্থাপনেরও সিদ্ধান্ত নিয়েছে তারা। গত শনিবার ইরানের পরমাণু শক্তি সংস্থার (এইওআই) বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদপত্র আইআরএনএ এ খবর জানিয়েছে। আগামীকাল মঙ্গলবার পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে বৈঠকের ঠিক আগে ইরান এসব তথ্য জানালো।

এইওআইয়ের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় ইউরেনিয়ামের নতুন মজুদের সন্ধান পাওয়া গেছে। দেড় বছর ধরে অনুসন্ধান চালিয়ে এ ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে। বর্তমানে সব মিলিয়ে ইরানের কাছে ইউরেনিয়াম মজুদের পরিমাণ চার হাজার ৪০০ টনে দাঁড়িয়েছে। যদিও নিরপেক্ষ কোনো সংস্থা বিষয়টি নিশ্চিত করেনি। তবে এর আগে পশ্চিমা বিশেষজ্ঞরা ধারণা করেছিলেন, ইরানে হাতে গোনা ইউরেনিয়াম খনি আছে। বিস্তারিত →

কায়রোয় ওআইসি শীর্ষ সম্মেলনের প্রাক্কালে মাহমুদ আহমাদিনেজাদ : শত্রুর মোকাবেলায় ইরান মিসর শক্তিশালী জোট চাই

সূত্র: ইরানের প্রেসিডেন্ট ড. মাহমুদ আহমাদিনেজাদ মধ্যপ্রাচ্যে শত্রুর মোকাবেলায় ইরান ও মিসরের মধ্যে শক্তিশালী জোট গঠনের আহ্বান জানিয়েছেন।

কায়রোয় ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি’র ১২তম শীর্ষ সম্মেলনের অবকাশে তিনি এ আহ্বান জানান। প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বলেন, ইরান ও মিসর যদি জোট গঠন করে তবে শত্রুরা এই দেশ দু’টির কোনো ক্ষতিই করতে পারবে না।

বিস্তারিত →

রাডার ফাঁকি দিতে সক্ষম ইরানের যুদ্ধবিমান

সুত্র: দেশে তৈরি নতুন যুদ্ধবিমান রাডার ফাঁকি দিতে সক্ষম বলে দাবি করেছে ইরানের কর্মকর্তারা। কাহের (বিজয়ী) ৩১৩ নামের ওই বিমানটি ইরানের সর্বশেষ প্রতিরক্ষা প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে বলে জানানো হয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ।

কাহের (বিজয়ী) ৩১৩

কাহের (বিজয়ী) ৩১৩


সংবাদ সংস্থাটি জানিয়েছে, বিমানটি যুদ্ধের সময় শত্রুপক্ষের বিমান চিহ্নিত করতে এবং ভূমিতে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম। শনিবার উন্মোচন করা যুদ্ধবিমানটি অস্ত্র ও গোলাবারুদসহ যুদ্ধ সরঞ্জামবহন করতে সক্ষম। বিস্তারিত →

নির্বাচন-পরবর্তী আরও ইহুদি বসতি স্থাপন আতঙ্কে ফিলিস্তিন

সূত্রঃ ইসরাইলের পার্লামেন্ট নির্বাচনের আগেই ফিলিস্তিনিরা চরম আশঙ্কা প্রকাশ শুরু করেছে। ফিলিস্তিনের জনগণ মনে করছে, এই নির্বাচনের ফলে পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপন ইস্যু সমাধানের বাইরে চলে যেতে পারে। কারণ নির্বাচনে ইহুদি বসতি স্থাপনপন্থীরাই পার্লামেন্টে বেশি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। ২২ জানুয়ারি মঙ্গলবার ইসরাইলে নির্বাচন হতে যাচ্ছে। ফিলিস্তিনিদের আশঙ্কা, নির্বাচনে জয়ী হলে ফিলিস্তিন-ইসরাইল শান্তি প্রক্রিয়ার বিপরীতে ইহুদি কট্টর ডানপন্থীদের এটা হবে বিশাল অর্জন।

২০১০ সালে ফিলিস্তিন-ইসরাইল শান্তি প্রক্রিয়া ভেঙে যাওয়ার প্রধান কারণ ছিল ইহুদি বসতি স্থাপন শুরু করা। ফিলিস্তিনিরা বলছে, পশ্চিম তীর ও জেরুজালেমে বসতি স্থাপন তাদের ভূমি গ্রাস করে ফেলছে। একই সঙ্গে ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রক্রিয়া দুর্বল করে দিচ্ছে ইসরাইলের বসতি স্থাপন প্রক্রিয়া। বিস্তারিত →

রাতের আঁধারে গুঁড়িয়ে দেয়া হলো ফিলিস্তিনি তাঁবু

সূত্রঃ ইসরাইলি পুলিশ রাতের অন্ধকারে অবস্থান ধর্মঘটকারী ফিলিস্তিনি জনগণের তাঁবু গুঁড়িয়ে দিয়েছে। ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ বসতি নির্মাণের যে পরিকল্পনা তেলআবিব করেছে, তার প্রতিবাদ জানাতে এসব ফিলিস্তিনি গত প্রায় দুই সপ্তাহ ধরে ওই অবস্থান ধর্মঘট করে আসছিলেন।

বৃহস্পতিবার মধ্যরাতে ফিলিস্তিনিদের ২৪টি তাঁবু উঠিয়ে দেয়া হয়েছে বলে জানান ইসরাইলি পুলিশের মুখপাত্র মিকি রোযেনফেল্ড। অবস্থান ধর্মঘটকারী অন্যতম ফিলিস্তিনি প্রতিবাদকারী আবির কপ্তি তাদের তাঁবুনির্মিত ক্যাম্প গুঁড়িয়ে দেয়ার কথা নিশ্চিত করেছেন।

বিস্তারিত →

মুসলিম বিশ্বমুখী পররাষ্ট্রনীতি ও জনশক্তি রপ্তানি প্রসঙ্গে

সূত্র: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ভিয়েতনাম ও রাশিয়া সফর করেছেন। রাশিয়া বাংলাদেশকে আট হাজার কোটি টাকা রাষ্ট্রীয় ঋণ দেবে। এই ঋণের অর্থ থেকে রাশিয়ার কাছ থেকে সেনা ও বিমান বাহিনীর জন্য সমরাস্ত্র কিনবে বাংলাদেশ। পররাষ্ট্র সম্পর্ক উন্নয়ন আর্ন্তজাতিক অঙ্গনে ক্রিয়াশীল ও প্রভাবশীল রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশে পররাষ্ট্র সফর অবশ্যই ইতিবাচক। তবে, পররাষ্ট্র সম্পর্ক নির্ধারণে দেশের জনগণের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য বিশেষ গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। আর এ বিষয়গুলো আমাদের পররাষ্ট্রনীতিতে বর্তমান সরকার উপেক্ষা করছে।

মধ্যপ্রাচ্য শুধু আমাদের জনশক্তির বাজার নয়, আমাদেও ঔষধ ও সবব্জি রপ্তানির এক বিশাল বাজার। আমাদের ৯০ ভাগ জ্বালানি তেল ও পেট্রোলিয়াম আমদানি হয় মুসলিম বিশ্বের দেশগুলো থেকে। এছাড়া আমাদের দেশে কোনো প্রকার দাদাগিরি ছাড়া যে সকল নিঃশর্ত সাহায্য ও অনুদান বা দান আসে তা মধ্যপ্রাচ্য থেকে আসে । আমাদের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে (মসজিদ-মাদ্রাসা) লক্ষ লক্ষ শিক্ষার্থী তাদের শিক্ষা, বই-পুস্তক, খাদ্য ও অন্যান্য সুযোগ পায় মুসলিম বিশ্বের দেশগুলোর সাহায্য থেকে। ২০০৭ সালের বন্যার সময় আমরা দেখেছি নাম প্রকাশে অনিচ্ছুক এক সৌদি নাগরিক বিশাল অঙ্কের দান করেছিলেন। আমাদের উপলব্ধি করা উচিত, কী ছিল আমাদের প্রতি তার টানের উৎস! তিনি কী মুহম্মদ (স) এর এই বাণী উপলব্ধি করেছিলেনÑ“মুসলিম উম্মাহ একই শরীরের অংশ”।

মুসলিম বিশ্বের দেশগুলোতে নতুন করে জনশক্তি রপ্তানি করতে আগ্রহ দেখা যাচ্ছে না বর্তমান সরকারের মধ্যে। প্রধানমন্ত্রী গত বছর ওআইসির সম্মেলনে গেলেন না। মুসলিমদেশ ও মুসলিমদের সংগঠনের প্রতি তার এতো বিতৃষ্ণা কেনো! অথচ এটি জাতিসংঘের পর বিশ্বের সবচেয়ে বড় সংগঠন। রোহিঙ্গা সমস্যা সংশ্লিষ্ট দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সৌদি আরবের সঙ্গে এ ফোরামে আলোচনা করে রহিঙ্গা সমস্যা সমাধানে কার্যকর কিছু পদক্ষেপ নেওয়া যেত।

জাতীয় স্বার্থের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক, ঐতিহ্য, সংস্কৃতি পররাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া উচিত। এ বিচারে মুসলিম বিশ্ব তথা মধ্যপ্রাচ্য সর্বোচ্চ গুরুত্বের দাবিদার। কারণ, রাষ্ট্রীয় সম্পর্ক উন্নয়নে প্রয়োজন দুদেশের জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়ন। সে ক্ষেত্রে মুসলিম বিশ্বের মানুষের সঙ্গে আমাদের সংস্কৃতি, বিশ্বাস ও মূলবোধ্যের মিল ইতিবাচক ভূমিকা পালন করছে ও করবে। বিস্তারিত →

‘যুদ্ধাপরাধের’ শাস্তি কিভাবে দেবে সিরীয় জনগণই সিদ্ধান্ত নেবেন – মুরসি : আসাদের শান্তি উদ্যোগ নাকচ করল যুক্তরাষ্ট্র

সুত্র: জাতির উদ্দেশে দেয়া সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের ভাষণের নিন্দা জানিয়ে তার শান্তি উদ্যোগকে নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ভাষণে সিরিয়ার বিদ্রোহীদের ‘পশ্চিমাদের পুতুল’ আখ্যা দিয়ে সমালোচনা করেছিলেন আসাদ।

রোববার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড এক বিবৃতিতে আসাদের বক্তব্যের আনুষ্ঠানিক নিন্দা জানান বলে জানিয়েছে বিবিসি অনলাইন।

বিস্তারিত →

কায়রো যাচ্ছেন আব্বাস বৈঠক হবে মুরসির সঙ্গে

সুত্র:ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আগামী বুধবার মিসর যাচ্ছেন। হামাসের সঙ্গে বিভেদ দূর করার লক্ষ্যে আলোচনা শুরু করাই তাঁর এই সফরের প্রধান লক্ষ্য। ফিলিস্তিনের স্বাধীনতার প্রশ্নে দুই অংশ হামাস শাসিত গাজা উপত্যকা ও ফাতাহ শাসিত পশ্চিম তীরের মধ্যকার বিরোধ দূর করে একজোট হওয়ার তাগিদ বোধ করছে উভয় পক্ষই। ফিলিস্তিনি কর্মকর্তারা গত শনিবার এ কথা জানিয়েছেন।
ফাতাহর সঙ্গে হামাসের বিরোধ দূর করাই হবে আলোচনার মূল লক্ষ্য
ফিলিস্তিন কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে সংবাদমাধ্যম সিনহুয়া জানায়, ফিলিস্তিনে নিয়োজিত মিসরীয় রাষ্ট্রদূতের সঙ্গে রামাল্লায় প্রেসিডেন্ট আব্বাসের সঙ্গে বৈঠক হয়েছে। ওই বৈঠকে আব্বাস জানান, তিনি মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করতে চান। ফিলিস্তিনি সূত্র জানায়, আব্বাস ও মুরসির বৈঠকের লক্ষ্য ফাতাহ ও তাদের প্রতিপক্ষ হামাসের মধ্যে বিরোধ মিটমাট। বিস্তারিত →

৩০ বিদেশি গোয়েন্দা ড্রোন হটিয়ে দিল ইরান

সূত্র: ইরানের নৌবাহিনী পারস্য উপসাগরের বিশাল অঞ্চলজুড়ে চলমান বেলায়াত-৯১ নৌমহড়া এলাকা থেকে এ পর্যন্ত বহিঃশক্তিগুলোর অন্তত ৩০টি গোয়েন্দা ড্রোনকে হটিয়ে দিয়েছে। ইরানের নৌবাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তা এবং এ মহড়ার মুখপাত্র রিয়াল অ্যাডমিরাল আমির রাস্তেগারি এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, নানা ধরনের বিদেশি গোয়েন্দা এবং টহল বিমান মহড়া এলাকায় ঢোকার ও গোয়েন্দা তথ্য জোগাড়ের চেষ্টা করেছে। ইরানি নৌবাহিনীর বিভিন্ন স্থলঘাঁটির পাশাপাশি ‘খাতামুল আম্বিয়া’ বিমান প্রতিরক্ষা ঘাঁটি থেকে এ বিমানকে সতর্ক করা হয়েছে বলে জানান তিনি।

বিস্তারিত →

ইরানে ৫.৫ মাত্রার ভূমিকম্পে নিহত ৮

সুত্র: ইরানের পূর্বাঞ্চলে বুধবার ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে। এতে ৮জন নিহত ও ১২ জন আহত হয়েছেন।

ইরানে ৫.৫ মাত্রার ভূমিকম্পে নিহত ৮

ইরানে ৫.৫ মাত্রার ভূমিকম্পে নিহত ৮

ইরানের গণমাধ্যমসূত্রে এ খবর জানা গেছে।

ভূমিকম্পে দেশটির দক্ষিণ খোরাসান প্রদেশের জোহান জেলার গ্রামগুলোতে ভূমিকম্পে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানকার অনেক ঘরবাড়ি ভেঙ্গে পড়েছে। আতঙ্কিত মানুষজন বাড়ি-ঘর ছেড়ে বাইরে আসলেও কেউ কেউ আটকাও পড়েছিল বলে ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে।
বিস্তারিত →