Category: বিএনপি

মহাসেন: ১৮ দলের রোববারের হরতাল প্রত্যাহার

সুত্র: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মহাসেন’ এ সম্ভাব্য ক্ষতির কথা চিন্তা করে আগামী রোববারের দেশব্যাপী ১৮ দলের ডাকা হরতাল প্রত্যাহার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু এ হরতাল প্রত্যাহারের কথা জানান।

 ১৮ দলের রোববারের হরতাল প্রত্যাহার

১৮ দলের রোববারের
হরতাল প্রত্যাহার


তিনি বলেন, “মহাসেনের কারণে উপকূলীয় এলাকার মানুষের সম্ভাব্য ক্ষয়ক্ষতির কথা চিন্তা করে মানবিক কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে এ হরতাল প্রত্যাহার করা হয়েছে।” বিস্তারিত →

গণমাধ্যমে নিহতের সঠিক তথ্য আসেনি: মোশাররফ

সুত্র: রাজধানীর শাপলা চত্বরে রবিবার রাতে সরকারি বাহিনী ‘গণহত্যা’ চালিয়েছে অভিযোগ করে এ ঘটনার প্রতিবাদে হরতাল কর্মসূচি দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
timthumb.php
সোমবার রাতে গুলশান কার্যালয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতা এবং শরিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে এই কর্মসূচি চূড়ান্ত করেন জোটনেত্রী খালেদা জিয়া। বিস্তারিত →

ফখরুল মওদুদসহ আরও ৮ নেতা জেলে : বিএনপির গুরুত্বপূর্ণ প্রায় সব নেতা এখন কারাগারে, সারাদেশে বিক্ষোভ, ঠাকুরগাঁওয়ে লাগাতার হরতাল

সূত্র: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদসহ আরও আট শীর্ষ নেতাকে কারাবন্দি করা হয়েছে। গতকাল পৃথক সাত মামলায় উল্লিখিত দুই নেতা ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, যুববিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এমপিকে কারাগারে পাঠায় নিম্ন আদালত। এর আগেই কারান্তরীণ দলটির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান ও রুহুল কবির রিজভীকে একই মামলায় গতকাল আদালতে হাজিরের পর জামিন নামঞ্জুর করে ফের কারাগারে পাঠানো হয়।
1_Lead_4
গতকাল রোববার ঢাকার তিনজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পৃথকভাবে এ আদেশ দেন। আদালতে শুনানি হওয়া সাতটি মামলার মধ্যে পল্টন থানার চারটি, রমনা থানার দুটি ও শাহজাহানপুর থানার একটি মামলা রয়েছে। বিস্তারিত →

খালেদা জিয়ার গুলশান অফিস লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলি

সুত্র:বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান অফিস লক্ষ্য করে গুলি করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। রোববার রাত ১১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সময় ১৮ জোটের নেতাদের সঙ্গে বৈঠক শেষ করে অফিসেই ছিলেন খালেদা জিয়া।তবে এতে কেউ হতাহত হয়নি। বিএনপির চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল নতুন বার্তা ডটকমকে এ তথ্য জানিয়েছেন।

ছবি: নাজমুল হাসান/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: নাজমুল হাসান/বাংলানিউজটোয়েন্টিফোর.কম


তিনি জানান, “ঠিক সামনের রাস্তার দক্ষিণ দিক থেকে মটরসাইকেলে করে তিনজন লোক অফিস লক্ষ্য করে তিন থেকে পাঁচ রাউন্ড গুলি করে। এ সময় অফিসে দায়িত্বরত পুলিশ সদস্য ও দলীয় নেতাকর্মীরা ধাওয়া করলে তারা মটরসাইকেল নিয়ে তারা উত্তর দিকে দ্রুত পালিয়ে যায়।” ঘটনার পরপরই গুলশান থানার পুলিশ এসে ঘটনাস্থলে পরিদর্শন করে। বিস্তারিত →

খুনি লুটেরা সরকার হটাও : নয়াপল্টন অফিসে খালেদা জিয়া : নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন : দৃষ্টি ভিন্নখাতে নিতে শাহবাগি মঞ্চ, গণহত্যা, নির্যাতন : পুলিশের প্রতি হুশিয়ারি, মানুষ হত্যা বন্ধ করুন : নাস্তিক ব্লগারদের পাহারা, আমাদের সমাবেশ পণ্ড করা হচ্ছে : শাহবাগি মঞ্চ বন্ধ করুন, নইলে জনগণের মঞ্চ হবে : আন্তর্জাতিক ট্রাইব্যুনালে প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচার হবে : সংখ্যালঘুদের ওপর হামলা বন্ধ করুন : নেতাকর্মীদের না ছাড়লে ১৮ ও ১৯ মার্চ হরতাল

সূত্র: পুলিশের তাণ্ডবে লণ্ডভণ্ড বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করে দলের চেয়ারপার্সন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া খুনি-লুটেরা সরকারকে ক্ষমতা থেকে হটানোর ডাক দিয়েছেন। তিনি বলেন, দেশব্যাপী যে গণহত্যা চলছে তার দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে।

 পুলিশের তাণ্ডবে লণ্ডভণ্ড বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করে দলের চেয়ারপার্সন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া

পুলিশের তাণ্ডবে লণ্ডভণ্ড বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করে দলের চেয়ারপার্সন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া

আগামীতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে গণহত্যাসহ মানবতাবিরোধী সব অপরাধের বিচার করা হবে। নির্বিচারে গুলিবর্ষণ বন্ধ করার জন্য পুলিশের প্রতি আহ্বান জানিয়ে বিরোধীদলীয় নেতা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, কথায় কথায় গুলি চালানো বন্ধ করুন।

জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয়, সেই জনগণের ওপর গুলি করা বন্ধ না করলে ভবিষ্যতে এর জন্য জবাব দিতে হবে।
খালেদা জিয়া বলেন, এই সরকারকে আর সময় দেয়া যায় না। এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন মানুষ খুন করবে, গণহত্যা চালাবে। তিনি বলেন, এ সরকার রক্তপিপাসু। এ সরকার দেশকে ধ্বংস করেছে। সেজন্য ১৮ ও ১৯ মার্চের হরতাল সফল করতে হবে।
এরপর হরতাল, অবরোধসহ কঠোর কর্মসূচি দেয়া হবে। বিস্তারিত →

রাজধানীতে বিএনপির মিছিলে পুলিশের বেপরোয়া গুলি : নিহত ১ আহত ৫০০০ : গণহত্যা চালিয়ে পতন ঠেকানো যাবে না – ফখরুল

সুত্র:এবার বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীদের মিছিলে গুলি চালিয়েছে পুলিশ। বেপরোয়া গুলিবর্ষণ, টিয়ারশেল ও লাঠিচার্জে আহত হয়ে দলটির খিলগাঁও থানার সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ খান হাসপাতালে ভর্তির পর মারা যান। এছাড়া দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গুলিবিদ্ধ হন কমপক্ষে ১৫ জন। প্রতিবাদে ক্ষুব্ধ কর্মীরা ১০-১২টি গাড়ি ভাংচুর ও চারটিতে অগ্নিসংযোগ করে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে নয়াপল্টন, কাকরাইল, মালিবাগ ও মগবাজার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। গুলির শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে।

 

গতকাল পৌনে পাঁচটা থেকে গভীর রাত পর্যন্ত এসব এলাকায় আতঙ্ক বিরাজ করে। সংঘর্ষের পর থেকে নয়াপল্টনে বিএনপি কার্যালয় পুলিশ-র্যাব অবরুদ্ধ করে রেখেছে।
রাতে গুলশান কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল বলেন, পুলিশ ও তাদের ছত্রচ্ছায়ায় আওয়ামী লীগের ক্যাডাররা দলের শান্তিপূর্ণ মিছিলের ওপর গুলি ও বোমা মেরে হামলা চালিয়েছে। এতে বিএনপির জাতীয় নেতাসহ পাঁচ হাজারেরও বেশি নেতাকর্মী আহত হয়। এছাড়া শ’ শ’ নেতাকর্মীকে নগরীর বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে পুলিশ। বিস্তারিত →

শাহবাগের কঠোর সমালোচনায় খালেদা

সুত্র:
যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে শাহবাগে তরুণ প্রজম্ম যে আন্দোলন করছে তা ‘উস্কানিমূলক’ ও ‘বেআইনি’ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
শুক্রবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে খালেদা জিয়া বলেন, “একটি গোষ্ঠীকে সরকার উস্কানিমূলক ও বেআইনি কর্মকাণ্ড সংঘটনে প্রতিনিয়ত আস্কারা ও সমর্থন দিয়ে যাচ্ছে। তারা প্রতিনিয়ত ঘৃণা, বিদ্বেষ ছড়াচ্ছে। জাতীয় জীবনে বিভেদ-বিভাজনকে উস্কে দিচ্ছে।”

বিক্ষোভকারীদের দাবির প্রতি সমর্থন জানানোর জন্য সরকারেরও কঠোর সমালোচনা করেন বিরোধী দলের নেতা।

“শাহবাগের বিক্ষোভ সমাবেশ থেকে প্রতিটি অভিযুক্তকে ফাঁসি দেয়ার যে দাবি জানানো হয় প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে তার প্রতি শুধু সমর্থনই ব্যক্ত করেননি, বরং ট্রাইব্যুনালের বিচারকদের প্রতি বিক্ষোভকারীদের দাবি বিবেচনায় রেখে রায় দেওয়ার আহ্বান জানান। কোনো সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রে এ ধরণের ঘটনা নজিরবিহীন।”
বিস্তারিত →

ইতিহাসের নৃশংসতম গণহত্যা চলছে: ফখরুল

সূত্র:  দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পরপরই বর্তমান সরকারের পুলিশ-র‌্যাব ও আওয়ামী সন্ত্রাসী বাহিনী বহু সাধারণ মানুষ ও বিরোধী দলীয় নেতা-কর্মীদের হত্যা করে সারাদেশে নারকীয় তাণ্ডব সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলটির দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করেন।

বিবৃতিতে বলা হয়, সরকার পুলিশ, র‌্যাব ও নিজেদের পোষা যুবলীগ-ছাত্রলীগ ক্যাডারদের লেলিয়ে দিয়ে সাধারণ মানুষ ও বিরোধী দলীয় নেতা-কর্মীদের হত্যা করছে। এটা এতটাই চরম পর্যায়ে পৌঁছেছে যে, এই পৈশাচিক ঘটনায় অতীতের নির্মম ফ্যাসিস্ট শাসকেরাও লজ্জায় মুখ ঢাকবে। বিস্তারিত →

আশরাফের বক্তব্য ‘শিষ্টাচার বিবর্জিত’

সুত্র  চিকিৎসা নিতে সিঙ্গাপুরে যাওয়া খালেদা জিয়া সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বক্তব্যের তীব্র সমালোচনা করেছে বিএনপি।

বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব সৈয়দ আশরাফুল ইসলামকে আমরা একজন সজ্জন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে জানি। বিরোধী দলীয় নেতা সম্পর্কে তার বক্তব্যে আমরা আশাহত, মর্মাহত ও ব্যথিত হয়েছি।”

আশরাফের বক্তব্য ‘শিষ্টাচার বিবর্জিত’

আশরাফের বক্তব্য ‘শিষ্টাচার বিবর্জিত’

বুধবার এক আলোচনা সভায় আশরাফ বলেন, “তিনি (খালেদা জিয়া) শুধু চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাননি। একটি বিশেষ শক্তিশালী দেশের সঙ্গে বোঝাপড়া করার জন্য সিঙ্গাপুর গেছেন। কীভাবে আগামীতে ক্ষমতায় আসা যায়, কী করলে তারা ক্ষমতায় বসাবে এ বোঝাপড়ার জন্যেই তিনি এ সফরে গেছেন।”

এর প্রমাণ রয়েছে বলেও স্থানীয় সরকারমন্ত্রী দাবি করেন। বিস্তারিত →

কাউকে খবরদারি করতে দেব না: আশরাফ

সুত্র: রোববার ঢাকার কামরাঙ্গীরচরে এক জনসভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক একথা বলেন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাও এই জনসভায় ছিলেন। ওয়াশিংটন টাইমসে সম্প্রতি প্রকাশিত বিরোধীদলীয় নেতার নিবন্ধের বিষয়টি তুলে সৈয়দ আশরাফ বলেন, “আমেরিকা বা যত ক্ষমতাশালী দেশ বা পরাক্রমশালী ব্যক্তি হোক না কেন, এই বাংলাদেশের ওপর কাউকে খবরদারি করতে শেখ হাসিনার সরকার দেবে না।”

গত বুধবার ওয়াশিংটন টাইমসের মতামত পাতায় লেখা এক নিবন্ধে বিএনপি চেয়ারপারসন আশঙ্কা প্রকাশ করেন, বাংলাদেশ গণতন্ত্রের বদলে একটি পরিবারের শাসনে যাচ্ছে। বিস্তারিত →