Category: আওয়ামিলীগ

নাস্তিক চার ব্লগারকে সরকার আমেরিকা পাঠিয়ে দিচ্ছে

সুত্র:ইসলাম ও রাসুল (সা.)-এর প্রতি অবমাননাকর লেখার অভিযোগে গ্রেফতার নাস্তিক চার ব্লগারকে সরকার শিগগিরই বিদেশে পাঠিয়ে দিচ্ছে। তাদের আমেরিকায় পাঠানো হচ্ছে বলে বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে। এরই মধ্যে তিন ব্লগার জামিন পেয়েছে। আরেক ব্লগার আসিফ মহিউদ্দিনের জামিন হলেই চারজনকে একসঙ্গে অথবা আলাদাভাবে আমেরিকায় পাঠানো হবে বলে ওই সূত্র জানিয়েছে।

নাস্তিক চার ব্লগারকে সরকার আমেরিকা পাঠিয়ে দিচ্ছে

নাস্তিক চার ব্লগারকে সরকার আমেরিকা পাঠিয়ে দিচ্ছে

একটি বিশেষ মহলের পক্ষ থেকে এরই মধ্যে বিদেশ ভ্রমণের যাবতীয় আয়োজন সম্পন্ন করা হচ্ছে।

সূত্র জানায়, গ্রেফতার হলেও কোনো রোগ ছাড়াই বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে ডা. সজল ব্যানার্জীর তত্ত্বাবধানে ছিল চার ব্লগার। বিশ্ববিদ্যালয়ের ভিসি ডা. প্রাণগোপালের নির্দেশে তারা সেখানে জামাই আদর পেয়েছে। তেমন কোনো রোগ না থাকলেও হার্টের সমস্যা, ফুসফুসে সমস্যা, প্রেসারসহ নানা রোগের কথা লিখে তাদের হাসপাতালের প্রিজন সেলে রাখার ব্যবস্থা করেন ডা. সজল ব্যানার্জী। এখনও এক ব্লগার হাসপাতালে রয়েছে। তারা সেখানে নিয়মিত বাইরে থেকে উন্নতমানের খাবার পাচ্ছে। তাস খেলে ও আড্ডা দিয়ে সময় পার করছে তারা। বিএসএমএমইউ প্রিজন সেলে আটক ব্লগারদের কী রোগ, সে সম্পর্কে জানার জন্য ডা. সজল ব্যানার্জী ও ভিসি ডা. প্রাণগোপালের সাক্ষাত্ চেয়ে পাওয়া যায়নি। বিস্তারিত →

শাপলা চত্বরে গণহত্যা : আলজাজিরার অনুসন্ধানী প্রতিবেদন নিয়ে তোলপাড় : রাতেই জুরাইনে ১৪ মুসল্লির লাশ দাফন কবর ও কবর খননকারী শনাক্ত

সুত্র: শাপলা চত্বরের গণহত্যা বিষয়ে কাতারভিত্তিক খ্যাতনামা টিভি স্টেশন আলজাজিরার অনুসন্ধানী প্রতিবেদন নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।
আলজাজিরা জানিয়েছে, মতিঝিলের শাপলা চত্বরে নিহতের প্রকৃত সংখ্যা প্রকাশ করেনি বাংলাদেশ সরকার। চ্যানেলটির কাছে যে নতুন ভিডিও ফুটেজ এসেছে, তাতে দেখা যাচ্ছে নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি।

শাপলা চত্বরে গণহত্যা : আলজাজিরার অনুসন্ধানী প্রতিবেদন

শাপলা চত্বরে গণহত্যা : আলজাজিরার অনুসন্ধানী প্রতিবেদন

ভিডিও ফুটেজে দেখা যায়, শেষ রাতে গাড়িতে লাশ তোলা হচ্ছে। জুরাইন কবরস্থানের কবর খননকারী আবদুল জলিল জানান, সেই রাতে তিনি ১৪ জন দাড়িওয়ালা লোককে কবর দিয়েছেন। তাদের গুলি করে ও গলা কেটে হত্যা করা হয়। তবে আবদুল জলিল বাকপ্রতিবন্ধী; তাই তিনি ইশারায় পুরো বিষয়টি বুঝিয়ে দিচ্ছিলেন। নিহতের সংখ্যা হাতের আঙুল দিয়ে বুঝিয়ে দেন তিনি। তাদের কোথায় দাফন করা হয়, তা-ও দেখিয়ে দেন আবদুল জলিল।
গত মঙ্গলবার রাতে এ খবর প্রচার করে আলজাজিরা। চ্যানেলটির ওয়েবসাইটে অত্যন্ত গুরুত্ব দিয়ে এখনও দেখানো হচ্ছে এ ভিডিও। বিস্তারিত →

শাপলা চত্বরে গণহত্যা : আলজাজিরার অনুসন্ধানী প্রতিবেদন নিয়ে তোলপাড় : রাতেই জুরাইনে ১৪ মুসল্লির লাশ দাফন কবর ও কবর খননকারী শনাক্ত

সুত্র:শাপলা চত্বরের গণহত্যা বিষয়ে কাতারভিত্তিক খ্যাতনামা টিভি স্টেশন আলজাজিরার অনুসন্ধানী প্রতিবেদন নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। আলজাজিরা জানিয়েছে, মতিঝিলের শাপলা চত্বরে নিহতের প্রকৃত সংখ্যা প্রকাশ করেনি বাংলাদেশ সরকার। চ্যানেলটির কাছে যে নতুন ভিডিও ফুটেজ এসেছে, তাতে দেখা যাচ্ছে নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি।

শাপলা চত্বরে গণহত্যা

শাপলা চত্বরে গণহত্যা

শুধু হেফাজত নেতারাই এই দাবি করেনি; দেশ-বিদেশের একাধিক মানবাধিকার সংগঠন এবং গণমাধ্যমও প্রায় একই দাবি করেছে। হংকংভিত্তিক মানবাধিকার সংগঠন এশিয়ার হিউম্যান রাইটস কমিশন জানিয়েছে, শাপলা চত্বরে নিহতের সংখ্যা আড়াই হাজারেরও বেশি হতে পারে। বাংলাদেশের খ্যাতনামা মানবাধিকার সংগঠন অধিকার বলেছে, শাপলা চত্বরে শত শত লোককে হত্যা করা হয়। এরপর ট্রাক ও কভার্ডভ্যানে করে লাশ সরিয়ে ফেলা হয়।

ভিডিও ফুটেজে দেখা যায়, শেষ রাতে গাড়িতে লাশ তোলা হচ্ছে। জুরাইন কবরস্থানের কবর খননকারী আবদুল জলিল জানান, সেই রাতে তিনি ১৪ জন দাড়িওয়ালা লোককে কবর দিয়েছেন। তাদের গুলি করে ও গলা কেটে হত্যা করা হয়। তবে আবদুল জলিল বাকপ্রতিবন্ধী; তাই তিনি ইশারায় পুরো বিষয়টি বুঝিয়ে দিচ্ছিলেন। নিহতের সংখ্যা হাতের আঙুল দিয়ে বুঝিয়ে দেন তিনি। তাদের কোথায় দাফন করা হয়, তা-ও দেখিয়ে দেন আবদুল জলিল। বিস্তারিত →

টেলিভিশনে-জনসভায় ঘোষণা দিয়ে জামায়াত নিষিদ্ধ সম্ভব নয়: আশরাফ

সুত্র: টেলিভিশন আর জনসভায় ঘোষণা দিয়ে জামায়াত নিষিদ্ধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

মঙ্গলবার বিকেলে নগরীর লালদিঘী ময়দানে ১৪ দল আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ‘শাহবাগ জামায়াত নিষিদ্ধের দাবি করছে। তারা দাবি করতেই পারে। তরুণদের দাবির মধ্যে যুক্তি আছে। কিন্তু সরকারের হাত আইন ও সংবিধানের কাছে বাধা। জামায়াতকে নিষিদ্ধ করতে হলে আইনি প্রক্রিয়ায় অগ্রসর হতে হবে।’

কারও নাম উল্লেখ না করে সমালোচনা করে আশরাফ বলেন, ‘কিছু লোক আছেন যারা সবসময়, সব কিছুতে সন্দেহ করেন। অনেকে বলেছিল, আওয়ামী লীগ কিংবা মহাজোট কোনদিন যুদ্ধাপরাধীদের বিচার করবেনা, ট্রাইব্যুনাল গঠন করবেনা, বিচারক নিয়োগ দেবেনা। এখন যখন বিচার শুরু হয়েছে, এখন নতুন কথা শোনা যাচ্ছে। এখন বলছেন, আওয়ামী লীগ যুদ্ধাপরাধীদের মৃত্যুদন্ড দেবেনা। মৃত্যুদন্ড যখন হয়েছে তখন বলছে রায় কার্যকর করবে না। কিন্তু আমি বলতে পারি, আমরা আইন ও সংবিধান মেনে যুদ্ধাপরাধীদের বিচার করে যাচ্ছি।’

সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাংসদ রাশেদ খান মেনন, শিল্পমন্ত্রী ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি ও সাংসদ মইনুদ্দিন খান বাদল।

ফ্যাসিবাদ আক্রান্ত আমার দেশ : শাহবাগ ক্রমেই আওয়ামী নিয়ন্ত্রণে : বক্তৃতা দিয়েছেন মন্ত্রী মতিয়া চৌধুরী : ব্যবস্থাপনায় ছাত্রলীগ সভাপতি-সম্পাদক

সূত্র: রাজধানীর শাহবাগসহ দেশের বিভিন্ন জেলায় ফ্যাসিবাদী আক্রমণের শিকার হলো দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্রের পক্ষের বলিষ্ঠ কণ্ঠস্বর পাঠকপ্রিয় জাতীয় পত্রিকা দৈনিক আমার দেশ।

পাঁচদিন আগে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির দাবিতে ব্লগারদের ব্যানারে শুরু হওয়া অবস্থান কর্মসূচিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বামদের নিয়ন্ত্রণ যতই বাড়ছে ততই ফ্যাসিবাদী হুঙ্কার ও ভিন্নমত দলন-দমনের প্রবণতা দেখা যচ্ছে।

বিস্তারিত →

কাউকে খবরদারি করতে দেব না: আশরাফ

সুত্র: রোববার ঢাকার কামরাঙ্গীরচরে এক জনসভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক একথা বলেন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাও এই জনসভায় ছিলেন। ওয়াশিংটন টাইমসে সম্প্রতি প্রকাশিত বিরোধীদলীয় নেতার নিবন্ধের বিষয়টি তুলে সৈয়দ আশরাফ বলেন, “আমেরিকা বা যত ক্ষমতাশালী দেশ বা পরাক্রমশালী ব্যক্তি হোক না কেন, এই বাংলাদেশের ওপর কাউকে খবরদারি করতে শেখ হাসিনার সরকার দেবে না।”

গত বুধবার ওয়াশিংটন টাইমসের মতামত পাতায় লেখা এক নিবন্ধে বিএনপি চেয়ারপারসন আশঙ্কা প্রকাশ করেন, বাংলাদেশ গণতন্ত্রের বদলে একটি পরিবারের শাসনে যাচ্ছে। বিস্তারিত →

শিক্ষাঙ্গনে সক্রিয় ছাত্রলীগের পেশাদার ৩ শতাধিক সন্ত্রাসী

সূত্র: দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগের তিন শতাধিক পেশাদার সন্ত্রাসী বর্তমানে সক্রিয় রয়েছে। সংঘর্ষ, খুন, হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক ও অস্ত্র ব্যবসা, শিক্ষক ও ডাক্তার নির্যাতনসহ হেন অপকর্ম নেই যেগুলোর সঙ্গে এদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে না। এলাকায় এরা সবাই দাগী সন্ত্রাসী হিসেবেই পরিচিত। সংশ্লিষ্ট থানাগুলোতেও তাদের নামে রয়েছে একাধিক খুন, হত্যা ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক মামলা। অনেকেই থানার এহাজারভুক্ত আসামি। কখনও কখনও ভাড়াটে সন্ত্রাসী হিসেবে এসব চিহ্নিত সন্ত্রাসীকে ব্যবহার করা হয়। সরকারের গত চার বছরে ২৪ ছাত্রহত্যার সঙ্গে এসব পেশাদার সন্ত্রাসীর সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

শিক্ষাঙ্গনে সক্রিয় ছাত্রলীগের পেশাদার ৩ শতাধিক সন্ত্রাসী

শিক্ষাঙ্গনে সক্রিয় ছাত্রলীগের পেশাদার ৩ শতাধিক সন্ত্রাসী


সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক এমনকি নিজেদের স্বার্থ হাসিল করতে বিশ্ববিদ্যালয়ের ভিসিরা পর্যন্ত এদের ব্যবহার করে থাকে। সরকারের মন্ত্রীরা এসব সন্ত্রাসীর নিয়ন্ত্রণের ক্ষেত্রে একেবারেই নির্বিকার। অনেক সময় এসব সন্ত্রাসী নিয়ন্ত্রণের পরিবর্তে সরকারের উচ্চ পর্যায়ের মন্ত্রীদের বিরুদ্ধে এদের আশ্রয়-প্রশ্রয় দেয়ারও অভিযোগ রয়েছে। সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অস্ত্রধারী এক ক্যাডার গুরুতর আহত হওয়ার পর ঢাকার একটি হাসপাতালে ভর্তি হলে স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর অস্ত্রধারী ওই সন্ত্রাসী তাকিমকে দেখতে গেলে সংবাদ মাধ্যমে তিনি ব্যাপক সমালোচনায় পড়েন। বিস্তারিত →

দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে বাড়ল ১০ পয়সা

সূত্রঃ পরিবহন মালিকদের চাপে পড়ে সরকার দূরপাল্লার বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১০ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে নতুন ভাড়া কার্যকর হবে। তবে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ভাড়া বাড়ানো হয়নি। গতকাল রবিবার বিকেলে যোগাযোগ মন্ত্রণালয়ে এক সভায় যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের নিজের কাঁধে ‘দায়’ নিয়ে ভাড়ার নতুন হার ঘোষণা করেন। এ নিয়ে এক বছরের ব্যবধানে দূরপাল্লার বাস ভাড়া দ্বিতীয় দফা বাড়ানো হলো।

সরকারের এ সিদ্ধান্তকে গণবিরোধী অ্যাখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। বর্তমানে আন্তজেলা বাস ভাড়া নেওয়া হয় প্রতি কিলোমিটারে এক টাকা ৩৫ পয়সা। আগামীকাল থেকে তা নেওয়া হবে এক টাকা ৪৫ পয়সা করে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালক মো. সাইফুল হক কালের কণ্ঠকে বলেন, দেশে দূরপাল্লার ১৩৭টি রুট রয়েছে। বিস্তারিত →

এটা যুদ্ধাপরাধের বিচারের নামে প্রহসন: বিএনপি

সূত্রঃ যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের প্রথম রায়ের একদিন আগে রোববার বিএনপির এক সভায় বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই সভায় বিএনপির শীর্ষ পর্যায়ের সব নেতাই ছিলেন।

“১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের ৪৩ জন প্রার্থী সরাসরি মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছিল।” “তাদের তালিকা প্রকাশ করে বিচারের ব্যবস্থা করুন। তাহলে বুঝব, আপনারা যুদ্ধাপরাধের বিচার করতে চান,” সরকারের উদ্দেশে বলেন বিএনপি নেতা।

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার এই সভায় থাকার কথা থাকলেও তিনি ছিলেন না। দর্শক সারিতে তার জন্য নির্ধারিত আসন ফাঁকা ছিল।এম কে আনোয়ার যুদ্ধাপরাধের বিচার প্রসঙ্গে বলেন, “আওয়ামী লীগ সরকার সত্যিকার অর্থে যুদ্ধাপরাধীর বিচার করছে না। তারা বিচারের নামে প্রহসন করছে। বিস্তারিত →

ছাত্রলীগ এখন এক সন্ত্রাসী সংগঠন

সূত্রঃ আওয়ামী লীগের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ দেশজুড়ে বর্বর তাণ্ডব চালাচ্ছে। খুন, হত্যা, টেন্ডারবাজি, ভর্তি-বাণিজ্য আর শিক্ষক-শিক্ষার্থীদের ওপর নিপীড়নে এখন এক ত্রাসের নাম ছাত্রলীগ। অতীত সংগ্রাম ও গৌরব ভুলে এটি এখন এক ভয়ঙ্কর সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। সংগঠনটির সাবেক নেতারা মনে করেন, ছাত্রলীগ আর আদর্শিক সংগঠন নয়, এটি একটি লাঠিয়াল সন্ত্রাসী বাহিনী।
ছাত্রলীগ এখন এক সন্ত্রাসী সংগঠন

এক পরিসংখ্যানে দেখা যায়, গত চার বছরে সারাদেশে ছাত্রলীগের হাতে ২৪ মেধাবী ছাত্র নির্মম হত্যার শিকার হন। কমপক্ষে চার শতাদিক বার সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্রলীগ। শিক্ষকদের ওপর হামলা চালায় অর্ধশতাধিকবার। শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান অনির্ধারিতভাবে বন্ধ রাখতে হয়।
শনিবার বাংলাদেশ ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপের গোলাগুলিতে ১০ বছরের শিশু রাব্বী হত্যার ঘটনা দেশব্যাপী ব্যাপক সমালোচনার ঝড় তুলেছে। গত চার বছরে দুই ডজন মানুষ ছাত্রলীগের হাতে খুন হয়। গত এক বছরে তারা খুন করেছে ৯ জনকে।

খুন, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভর্তি-বাণিজ্যে পটুতাই ছাত্রলীগের নেতা হওয়ার যোগ্যতা হয়ে দাঁড়িয়েছে। এজন্যই সংগঠনটির বর্তমান কর্মীরা শিক্ষাঙ্গনে ভয়ঙ্কর সন্ত্রাসী রূপ ধারণ করছে। অর্থ আর আধিপত্য বিস্তারে প্রতিনিয়ত তারা হামলা-সংঘর্ষে জড়িয়ে পড়ছে। বিস্তারিত →