Category: ঢাকা

নাস্তিক চার ব্লগারকে সরকার আমেরিকা পাঠিয়ে দিচ্ছে

সুত্র:ইসলাম ও রাসুল (সা.)-এর প্রতি অবমাননাকর লেখার অভিযোগে গ্রেফতার নাস্তিক চার ব্লগারকে সরকার শিগগিরই বিদেশে পাঠিয়ে দিচ্ছে। তাদের আমেরিকায় পাঠানো হচ্ছে বলে বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে। এরই মধ্যে তিন ব্লগার জামিন পেয়েছে। আরেক ব্লগার আসিফ মহিউদ্দিনের জামিন হলেই চারজনকে একসঙ্গে অথবা আলাদাভাবে আমেরিকায় পাঠানো হবে বলে ওই সূত্র জানিয়েছে।

নাস্তিক চার ব্লগারকে সরকার আমেরিকা পাঠিয়ে দিচ্ছে

নাস্তিক চার ব্লগারকে সরকার আমেরিকা পাঠিয়ে দিচ্ছে

একটি বিশেষ মহলের পক্ষ থেকে এরই মধ্যে বিদেশ ভ্রমণের যাবতীয় আয়োজন সম্পন্ন করা হচ্ছে।

সূত্র জানায়, গ্রেফতার হলেও কোনো রোগ ছাড়াই বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে ডা. সজল ব্যানার্জীর তত্ত্বাবধানে ছিল চার ব্লগার। বিশ্ববিদ্যালয়ের ভিসি ডা. প্রাণগোপালের নির্দেশে তারা সেখানে জামাই আদর পেয়েছে। তেমন কোনো রোগ না থাকলেও হার্টের সমস্যা, ফুসফুসে সমস্যা, প্রেসারসহ নানা রোগের কথা লিখে তাদের হাসপাতালের প্রিজন সেলে রাখার ব্যবস্থা করেন ডা. সজল ব্যানার্জী। এখনও এক ব্লগার হাসপাতালে রয়েছে। তারা সেখানে নিয়মিত বাইরে থেকে উন্নতমানের খাবার পাচ্ছে। তাস খেলে ও আড্ডা দিয়ে সময় পার করছে তারা। বিএসএমএমইউ প্রিজন সেলে আটক ব্লগারদের কী রোগ, সে সম্পর্কে জানার জন্য ডা. সজল ব্যানার্জী ও ভিসি ডা. প্রাণগোপালের সাক্ষাত্ চেয়ে পাওয়া যায়নি। বিস্তারিত →

শাপলা চত্বরে গণহত্যা : আলজাজিরার অনুসন্ধানী প্রতিবেদন নিয়ে তোলপাড় : রাতেই জুরাইনে ১৪ মুসল্লির লাশ দাফন কবর ও কবর খননকারী শনাক্ত

সুত্র: শাপলা চত্বরের গণহত্যা বিষয়ে কাতারভিত্তিক খ্যাতনামা টিভি স্টেশন আলজাজিরার অনুসন্ধানী প্রতিবেদন নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।
আলজাজিরা জানিয়েছে, মতিঝিলের শাপলা চত্বরে নিহতের প্রকৃত সংখ্যা প্রকাশ করেনি বাংলাদেশ সরকার। চ্যানেলটির কাছে যে নতুন ভিডিও ফুটেজ এসেছে, তাতে দেখা যাচ্ছে নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি।

শাপলা চত্বরে গণহত্যা : আলজাজিরার অনুসন্ধানী প্রতিবেদন

শাপলা চত্বরে গণহত্যা : আলজাজিরার অনুসন্ধানী প্রতিবেদন

ভিডিও ফুটেজে দেখা যায়, শেষ রাতে গাড়িতে লাশ তোলা হচ্ছে। জুরাইন কবরস্থানের কবর খননকারী আবদুল জলিল জানান, সেই রাতে তিনি ১৪ জন দাড়িওয়ালা লোককে কবর দিয়েছেন। তাদের গুলি করে ও গলা কেটে হত্যা করা হয়। তবে আবদুল জলিল বাকপ্রতিবন্ধী; তাই তিনি ইশারায় পুরো বিষয়টি বুঝিয়ে দিচ্ছিলেন। নিহতের সংখ্যা হাতের আঙুল দিয়ে বুঝিয়ে দেন তিনি। তাদের কোথায় দাফন করা হয়, তা-ও দেখিয়ে দেন আবদুল জলিল।
গত মঙ্গলবার রাতে এ খবর প্রচার করে আলজাজিরা। চ্যানেলটির ওয়েবসাইটে অত্যন্ত গুরুত্ব দিয়ে এখনও দেখানো হচ্ছে এ ভিডিও। বিস্তারিত →

মহাসেন: ১৮ দলের রোববারের হরতাল প্রত্যাহার

সুত্র: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মহাসেন’ এ সম্ভাব্য ক্ষতির কথা চিন্তা করে আগামী রোববারের দেশব্যাপী ১৮ দলের ডাকা হরতাল প্রত্যাহার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু এ হরতাল প্রত্যাহারের কথা জানান।

 ১৮ দলের রোববারের হরতাল প্রত্যাহার

১৮ দলের রোববারের
হরতাল প্রত্যাহার


তিনি বলেন, “মহাসেনের কারণে উপকূলীয় এলাকার মানুষের সম্ভাব্য ক্ষয়ক্ষতির কথা চিন্তা করে মানবিক কারণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে এ হরতাল প্রত্যাহার করা হয়েছে।” বিস্তারিত →

সাভারের ভবন ধস: বিশ্বে দ্বিতীয় বৃহত্তম শিল্প দুর্ঘটনা

সুত্র:
সাভারের রানা প্লাজার ধসকে এর আগে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় শিল্প দুর্ঘটনা হিসেবে ধরা হলেও বর্তমানে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যাওয়ায় এটিকে এখন বিশ্বের সবচেয়ে ভয়াবহ শিল্প দুর্ঘটনাগুলোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম হিসেবে ধরা হচ্ছে।

এর আগে ইকোনোমিস্ট পত্রিকা তাদের অনলাইন সংস্করণে সাভারের ভবন ধসে নিহতের ঘটনায় ‘বাংলাদেশে বিপর্যয়: ধ্বংসস্তূপে ছিন্নবস্ত্র’ শিরোনামে একটি নিবন্ধ ছেপেছে এবং সবচেয়ে ভয়াবহ বিপর্যয় হিসেবে উল্লেখ করেছে।
বিস্তারিত →

রানা প্লাজা: মোট নিহত ১০৩৩, শুক্রবার উদ্ধার ২০

সুত্র:
সাভারের ধসে পড়া রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে ১৭তম দিন ভোর ৬টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত আরও ২০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে উদ্ধার করা মরদেহের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১০৩৩ জনে।

ঘটনাস্থলে স্থাপিত সেনাবাহিনীর কন্ট্রোলরুম থেকে শুক্রবার এসব তথ্য জানানো হয়।

উদ্ধার হওয়া মোট লাশের মধ্যে ৭১২ জনের মরদেহ শনাক্ত হওয়ার পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সাভার অধরচন্দ্র বিদ্যালয়ে রয়েছে ৬২টি লাশ। ৮৪টি লাশ রয়েছে ঢাকা মেডিকেল মর্গে। এখন পর্যন্ত বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে ১৫৬টি লাশ।
বিস্তারিত →

বিজিএমইএ পরিচালক ও পুলিশের ডিআইজিসহ নিহত ৮

সুত্র: রাজধানীর মিরপুরের বাঙলা কলেজের কাছে তুংহাই সোয়েটার তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে আট জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে বিজিএমইএ’র পরিচালক ও কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুবুর রহমান ও পুলিশ সদর দফতরের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মঞ্জুর মোর্শেদ রয়েছেন। অগ্নিকাণ্ডের ঘটনাকে রহস্যজনক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মো. আতিকুল ইসলাম।

ছবি: জিএম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছবি: জিএম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম


টেকনিক্যালের নিকটবর্তী ওই কারখানায় বুধবার রাত ১১ টায় আগুন লাগে। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। বিস্তারিত →

গাজীপুরে অবরোধ-ভাংচুর, কারখানা ছুটি

সুত্র:
সাভারে ভবন ধসে হতাহতের ঘটনায় ভবন মালিককে গ্রেপ্তারের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও ভাংচুর করছে পোশাক শ্রমিকরা।

মৌচাক পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক সাইফুল ইসলাম জানান, শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অর্ধশতাধিক গাড়ি ভাংচুর করেছে এবং জয়দেবপুর চৌরাস্তায় এন এইচ টাওয়ার নামের একটি ভবনে থাকা এ বি ব্যাংকের এটি এম বুথ ও কয়েকটি আসবাবের দোকানে আগুন দিয়েছে।

শুক্রবার সকাল ৯টা থেকে এ দুটি মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ছুটি ঘোষণা করা হয়েছে জেলার অধিকাংশ পোশাক কারখানায়।
বিস্তারিত →

রানা প্লাজার পাশের ভবনে হুড়োহুড়ি, আহত ৩০ জন

সাভারে ধসে পড়া রানা প্লাজার পাশের ভবন ‘কেঁপে ওঠার’ খবরে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হয়েছেন উদ্ধারকর্মীসহ অন্তত ৩০ জন।
সাভার থানার ওসি আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে বলেন, রানা প্লাজার পেছনে পাঁচ তলা আর এফ টাওয়ার থেকে উদ্ধার অভিযান চালাচ্ছিলেন সেনাবাহিনীসহ উদ্ধারকর্মীরা।
29_Rana+Plaza+Collapse_Savar_250413
শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে ভবনটি হঠাৎ কেঁপে উঠেছে বলে মনে হওয়ায় কয়েকজন উদ্ধারকর্মী দৌড়ে নিচে নামতে শুরু করেন।
বিস্তারিত →

জীবিতদের সন্ধান শনিবার সকাল পর্যন্ত

সুত্র:

সাভারে ধসে পড়া ভবনে জীবিতদের উদ্ধারে শনিবার সকাল পর্যন্ত তল্লাশি চলবে। এরপর শুরু হবে ধ্বংসস্তূপ সরানোর কাজ।

ধসে পড়া ভবনে উদ্ধার কাজ চালানো ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্সের পরিচালক মো. জাহিদুল ইসলাম বৃহস্পতিবার বিকালে সাংবাদিকদের একথা জানিয়েছেন।

তিনি কথা বলার সময় জানান, বুধবার ধসে পড়া ওই ভবনের নিচে আটকা পড়া ২৪ জনকে বৃহস্পতিবার দুপুরে জীবিত উদ্ধার করা হয়েছে।

তার কথা বলার পরপরই জীবিত উদ্ধার করা হয় আরেকজনকে। বিস্তারিত →

সাভারে নিহতের সংখ্যা বেড়ে ২৮১

সুত্র:
সাভারে ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ২৮১ জনে দাঁড়িয়েছে। ধসের ৪৮ ঘণ্টা পরও জীবিত আরো মানুষ ধ্বংসস্তূপের ভেতরে আটকা পড়ে আছে বলে উদ্ধারকর্মীরা জানিয়েছেন।

সাভার বাসস্ট্যান্ডের রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে লাশ উদ্ধারের পর নিয়ে যাওয়া হচ্ছে অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠে। সেখানেই স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে মরদেহ।

উদ্ধার অভিযান তদারকিতে বসানো অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত উদ্ধার করা ২৮১জনের লাশের মধ্যে ২৩১ জনকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।Rana+Plaza+Collapse_Savar_250413

সাভার বাসস্ট্যান্ড ও অধরচন্দ্র বিদ্যালয় প্রাঙ্গণের বাতাস ভারী হয়ে আছে লাশের গন্ধে। এরই মধ্যে স্বজনের খোঁজে ছবি হাতে অপেক্ষায় রয়েছে বহু মানুষ। স্কুলের ফটকে সাদা কাগজে পরিচয় লিখে প্রিয়জনের সন্ধান চাইছেন অনেকে। বিস্তারিত →