Category: চট্টগ্রাম

ঝড়-দুর্যোগ থেকে জাতিকে রক্ষার জন্য আল্লামা শফীর বিশেষ মোনাজাত

সুত্র:ঝড়-দুর্যোগ ও আজাব-গজব থেকে জাতিকে রক্ষার জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়ে বিশেষ মোনাজাতে শরিক হয়েছেন হাজার হাজার আলেম। গতকাল বাদ আছর দারুল উলুম হাটহাজারী মাদরাসার ‘জামে বায়তুল আতিক’ প্রধান জামে মসজিদে আধঘণ্টাব্যাপী এ বিশেষ দোয়া পরিচালনা করেন দেশের শীর্ষ আলেম, হেফাজতে ইসলামের আমির, দারুল উলুম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী। মোনাজাতে হাজার হাজার ওলামা-মাশায়েখ, মাদরাসা ছাত্র ও তৌহিদি জনতা অংশগ্রহণ করেন। মোনাজাতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন পেশার অগণিত মানুষও শরিক হন।

আল্লামা শফী

আল্লামা শফী


মোনাজাতে আল্লামা শাহ আহমদ শফী হৃদয়ের গভীর আকুতি নিয়ে আত্যাসন্ন ঘূর্ণিঝড়সহ সব ধরনের দুর্যোগ ও আজাব-গজব থেকে এ জাতিকে রক্ষার জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়ে বলেন, হে আল্লাহ, আপনি এ জাতিকে হেফাজত করুন। এ দেশকে রক্ষা করুন। বর্তমানে দেশে অনেক মানুষ এমনিতেই নানা দুর্যোগ ও অভাবে নিপতিত। অনেক মানুষ খেয়ে-না খেয়ে জীবনাতিপাত করছেন। বিস্তারিত →

চট্টগ্রামে যুবলীগ নেতার গুলি

সুত্র:

 চট্টগ্রামে হরতাল চলাকালে যুবলীগের শীর্ষ সন্ত্রাসী দিদারুল আলম মাসুম

চট্টগ্রামে হরতাল চলাকালে যুবলীগের শীর্ষ সন্ত্রাসী দিদারুল আলম মাসুম

 চট্টগ্রামে হরতাল চলাকালে যুবলীগের শীর্ষ সন্ত্রাসী দিদারুল আলম মাসুম

চট্টগ্রামে হরতাল চলাকালে যুবলীগের শীর্ষ সন্ত্রাসী দিদারুল আলম মাসুম

 

সারাদেশ থেকে ঢাকায় আসতে শুরু করেছেন আলেম ওলামারা : চট্টগ্রাম থেকে যোগ দেবেন ৫ লাখ

সূত্র: হেফাজতে ইসলামের আগামীকালের লংমার্চকে ঘিরে দেশের প্রতিটি জেলা, উপজেলা এমনকি গ্রামে পর্যন্ত ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে এক অভূতপূর্ব জাগরণের সৃষ্টি হয়েছে। হেফাজত নেতারা একে অভিহিত করেছেন ‘মুসলিম গণজাগরণ’ হিসেবে। লংমার্চে যোগ দিতে প্রতিটি পাড়ায় যেন শুরু হয়েছে প্রতিযোগিতা। চলছে চূড়ান্ত প্রস্তুতি। এদিকে সরকারের সহায়তায় নাস্তিক সমর্থকদের ডাকা হরতাল নতুন এক মাত্রা যোগ করেছে লংমার্চের প্রস্তুতিতে। যে এলাকায় বুধবার পর্যন্ত ৫টি গাড়ি ঢাকা যাওয়ার কথা ছিল হরতাল ঘোষণার পর গতকাল সেখানে ২০টি গাড়ি ভাড়া করেছেন গ্রামবাসী। সরকারি চাপে অনেক পরিবহন মালিক গাড়ি দিতে অস্বীকৃতি জানানোয় মুসল্লিরা ঢাকা ছুটেছেন যে যার মতো করে। তবে সরকারের চাপ অগ্রাহ্য করে হেফাজতকে গাড়ি দিয়েছেন অনেকেই। সেসব গাড়িতে করে এরই মধ্যে গতকাল দিন থেকে লাখো জনতা ঢাকা অভিমুখে রওনা করেছেন। বিস্তারিত →

লংমার্চ স্থগিতে পরিবেশমন্ত্রীর অনুরোধ আল্লামা শফীর প্রত্যাখ্যান : আজ চট্টগ্রামে শানে রিসালাত (সা.) সমাবেশ, দেশব্যাপী গণসংযোগ

সুত্র:প্রধানমন্ত্রীর বিশেষ প্রতিনিধি বন ও পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ ৬ এপ্রিলের লংমার্চ কর্মসূচি কিছুদিনের জন্য স্থগিত করার অনুরোধ জানালে গতকাল হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী দাবি আদায় না হলে কোনোভাবেই এ কর্মসূচি স্থগিত করা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন। গতকাল হাছান মাহমুদ আল্লামা শফীর সঙ্গে তার মাদারাসা কার্যালয়ে দেখা করতে এসে লংমার্চ স্থগিতের অনুরোধ করেন। এদিকে আজ চট্টগ্রামে সমাবেশ করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শানে রিসালাত সম্মেলন নামক এই কর্মসূচি লালদীঘি মাঠে বেলা ৩টায় শুরু হবে।
P1_longmarch-sthogite
অপর দিকে লংমার্চ নিয়ে বিভিন্ন মহলের অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে গতকাল রাজধানীতে সংবাদ সম্মেলন করেছেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগর নেতারা। কামরাঙ্গীরচর মাদরাসার সামনে মানববন্ধন করেছে ইসলামী দলগুলো।
এছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে গণসংযোগ ও মতবিনিময় অব্যাহত রয়েছে। লংমার্চে সমর্থন দিয়ে তা সফল করার আহ্বান জানিয়েছে মুসলিম লীগ ও লেবার পার্টি। বিস্তারিত →

টর্নেডোতে মৃতের সংখ্যা বেড়ে ৩৩

সুত্র: শুক্রবার (২২ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ার ওপর দিয়ে বয়ে যাওয়া টর্নেডোর আঘাতে আহত আরো দুইজন বৃহস্পতিবার সকালে মারা গেছেন। এনিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে।

সকাল ৮টার দিকে কুমিল্লার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের জারুলতলা গ্রামের আবু তাহের মিয়ার স্ত্রী রমচাঁন বিবি (৫০) এবং সকাল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দুবলা গ্রামের আরু মিয়ার স্ত্রী (৬০)। আরু মিয়ার স্ত্রীর নাম জানাতে পারেনি গ্রামবাসী।

বাসুদেব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নেসারুদ্দিন শেরশাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহবাগি ইমরানের চট্টগ্রাম মিশন ব্যর্থ, ফেনীতে বাধা : ব্লগারদের সঙ্গে আলোচনার প্রশ্নই আসে না : আল্লামা শফী, ১৪৪ ধারায় অচল চট্টগ্রাম

সূত্র: শাহবাগি ‘গণজাগরণ’ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের চট্টগ্রাম সফরের চেষ্টা ব্যর্থ হয়েছে। চট্টগ্রামে পূর্বঘোষিত মহাসমাবেশ স্থগিত ঘোষণা করেও রহস্যজনক কারণে অতি সংগোপনে ঢাকা থেকে সড়কপথে চট্টগ্রাম যাওয়ার সময় ফেনী থেকে ঢাকায় ফিরে আসতে হয়েছে। ইমরান ও তার সঙ্গীদের গাড়িতে মাদক ও অস্ত্র পাওয়া গেছে বলেও খবর পাওয়া গেছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি ধামাচাপা দিয়ে তাদের ঢাকায় পাঠিয়েছে।

 ডা. ইমরান এইচ সরকা

ডা. ইমরান এইচ সরকা

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, ব্লগারদের সঙ্গে আলোচনার খবর সম্পূর্ণ বিভ্রান্তিকর। তৌহিদি জনতাকে ধোঁকা দেয়ার এটি নতুন ষড়যন্ত্র। শাহবাগি আন্দোলনে নেতৃত্ব দানকারী ব্লগাররা প্রিয় নবীকে যে জঘন্য অবমাননা করেছে, তাতে তাদের সঙ্গে আলোচনার কোনো প্রশ্নই আসে না। তারা যেখানে প্রবেশের চেষ্টা করবে সেখানেই তাদের প্রতিরোধ করতে হবে। বিস্তারিত →

চট্টগ্রামে আলোচিত ব্লগার ফারাবী আটক

সূত্র:ব্লগার রাজিবের নামাজের জানাজায় ইমামতি করা ইমামকে হত্যার হুমকি দেওয়া ফারাবী সাফিউর রহমানকে আটক করেছে পুলিশ। রোববার বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দু`নম্বর গেইট এলাকা থেকে হাটহাজারী থানা পুলিশ তাকে আটক করেছে।

চট্টগ্রামের হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন বাংলানিউজকে বলেন, `ফারাবি আগে শিবির করত। বর্তমানে সে নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের রাজনীতির সঙ্গে জড়িত বলে আমরা প্রমাণ পেয়েছি। এরপর তাকে আটক করা হয়েছে।` বিস্তারিত →

চট্টগ্রামে সোমবারের হরতাল প্রত্যাহার

সূত্র: চট্টগ্রামে সোমবারের দিনব্যাপী হরতাল প্রত্যাহার করা হয়েছে।

সমমনা ১২ ইসলামী দল  হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং আলেম-ওলেমাদের ডাকা শান্তিপূর্ণ সমাবেশে হামলা ও কয়েকটি সংবাদপত্র অফিসে হামলার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় এ হরতালের ঘোষণা দেয়া হয়েছিল।

শনিবার সকালে নেজামে ইসলাম পার্টির এক সভায় বিভন্ন দলের নেতাদের উপস্থিতিতে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানানো হয়। বিস্তারিত →

মহেশখালীতে র‌্যাব-ডাকাত বন্দুকযুদ্ধে কাসেম ডাকাত নিহত

সুত্র:কক্সবাজারের মহেশখালীতে র‌্যাব-ডাকাত বন্দুকযুদ্ধে শীর্ষ ডাকাত আবুল কাসেম(৩২) নিহত হয়েছে।

এ সময় ডাকাতের আস্তানা থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু গোলা-বারুদ।

নিহত কাসেম এলাকার শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের সেকেন্ড ইন কমান্ড বলে জানা গেছে।

র‌্যাবের কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সরওয়ার ই আলম বাংলানিউজকে জানান, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে মহেশখালীর কালারমার ছড়া নোনাছড়ি ব্রিজ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালায় র‌্যাব।
বিস্তারিত →

সেতুর রেলিং ভেঙে বাস নদীতে, ১৬ লাশ

সূত্র:চকরিয়ার থানার ওসি রণজিত কুমার বড়ুয়া জানান, সোমবার ভোর সাড়ে ৫টায় চকরিয়া উপজেলার চিরিঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, গাজীপুর থেকে আসা নিরাপদ উপল সার্ভিসের বাসটি কক্সবাজার যাওয়ার সময় সেতুর রেলিং ভেঙে মাতামুহুরী নদীতে পড়ে যায়।

স্থানীয়দের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরুর পর সকাল ৮টা পর্যন্ত ১৬ জনের লাশ উদ্ধার করা হয় বলে রণজিত বড়ুয়া জানান। এছাড়া আহত অবস্থায় ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত →