Archive for: সেপ্টেম্বর 9th, 2012

সিঅ্যান্ডএফ এজেন্টদের কর্মবিরতিতে চট্টগ্রামে শুল্কায়ন বন্ধ

অনিয়ম-দুর্নীতি ও হয়রানি বন্ধসহ ছয় দফা দাবিতে চট্টগ্রাম কাস্টম হাউজের সিঅ্যান্ডএফ এজেন্টরা কর্মবিরতি শুরু করায় আমদানি-রপ্তানির শুল্কায়ন প্রক্রিয়া রোববার সকাল থেকে বন্ধ রয়েছে।

সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শিহাব চৌধুরী বিপ্লব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আজ সকাল ৯টা থেকে আমরা কাস্টম হাউজের সামনে অবস্থান নিয়েছি। আমদানি-রপ্তানির ক্ষেত্রে পণ্য ছাড়ের জন্য কোনো ধরনের দলিলও দাখিল করা হচ্ছে না।”

তাদের এ কর্মসূচির সমর্থনে বেনাপোল স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টরাও কর্মবিরতি পালন করছেন বলে তিনি জানান।

চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিঅ্যান্ডএফ এজেন্টদের কর্মবিরতির ফলে বন্দর থেকে পণ্য পরিবহনের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সিঅ্যান্ডএফ এজেন্টরা আমদানি রপ্তানি প্রক্রিয়ায় নথি জমা না দিলে কাস্টমসের শুল্কায়ন সম্ভব হয় না। ফলে আমদানি-রপ্তানি প্রক্রিয়া কার্যত স্থবির হয়ে পড়ে।

সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন ছয় দফা দাবিতে গত বুধবার থেকে আন্দোলন চালিয়ে আসছে। এর অংশ হিসেবেই রোববার সকালে তারা কর্মবিরতি ও সমাবেশ করছে।

‘কঠোর কীভাবে হতে হয়, জানা আছে’

সূত্র:
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতি দূর করতে প্রয়োজনে কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার গণভবনে আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের শুরুতে তিনি বলেন, “কঠোরতার সঙ্গে নয়। আমরা বুঝিয়ে শুনিয়ে সমাধান করতে চাই। তবে কঠোর কীভাবে হতে হয়- তা আমাদের জানা আছে।”

বুয়েটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অসন্তোষের বিষয়টিকে ‘দুঃখজনক’ হিসাবে আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, “মহামান্য রাষ্ট্রপতি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেন। কিন্তু একে পছন্দ নয়, ওকে পছন্দ নয়, কে থাকবে, কে থাকবে না- তার জন্য কয়েকজন শিক্ষক নেমে গেলেন।”

উপাচার্যের বিরুদ্ধে শিক্ষকদের কর্মসূচিতে ছাত্রদের সম্পৃক্ত করারও সমালোচনা করেন তিনি।
বিস্তারিত →