সূত্র: লোডশেডিং হলে বিদ্যুৎ বিল কম আসবে। বিদ্যুতের খরচও কম হবে।
এ মন্তব্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনার।
বুধবার জাতীয় সংসদে নির্ধারিত প্রশ্নোত্তরে জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নুর প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিস্তারিত →
সূত্র: লোডশেডিং হলে বিদ্যুৎ বিল কম আসবে। বিদ্যুতের খরচও কম হবে।
এ মন্তব্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনার।
বুধবার জাতীয় সংসদে নির্ধারিত প্রশ্নোত্তরে জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নুর প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিস্তারিত →
সূত্র: ইয়াহু, লিংকডইন এবং টুইটারের পর সর্বশেষ হ্যাকারদের আক্রমণের শিকার অ্যাপল ব্যবহারকারীরা। হ্যাকারদের সংগঠন অ্যান্টিসেকের দাবি, একজন এফবিআই এজেন্টের ল্যাপটপ হ্যাক করে ১.২৪ কোটি অ্যাপল ইউনিক ডিভাইস আইডেন্টিফায়ার (ইউডিআইডি) চুরি করতে সক্ষম হয় তারা।
দাবির সত্যতা নিশ্চিত করতে ১ লাখ ইউডিআইড ফাঁস করেছে অ্যান্টিসেক। তবে নিজেদের কোনো এজেন্টের ল্যাপটপ চুরির কথা অস্বীকার করেছে এফবিআই। খবর রয়টার্স-এর।
বিস্তারিত →
সূত্র: পদ্মাসেতু দুর্নীতিতে জড়িত মন্ত্রী-উপদেষ্টাদের আত্মীয়-স্বজন গ্রেফতার এড়াতে কানাডা থেকে পালাতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার সন্ধ্যায় রাজধানীর ভাসানী মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।
“পদ্মাসেতু নির্মাণে বিশ্বব্যাংকের ঋণচুক্তির আগেই কানাডীয় কোম্পানির সঙ্গে ঘুষ লেনদেন হয়েছে” অভিযোগ করে তিনি বলেন, “এ বিষয়ে কানাডা সরকার তদন্ত করেছে। জড়িতদের গ্রেফতারে উদ্যোগ নিয়েছে। ভয়ে আওয়ামী লীগের মন্ত্রী-উপদেষ্টাদের আত্মীয়-স্বজন কানাডা থেকে এখন পালাতে শুরু করেছে।”
বিস্তারিত →
সূত্র: উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগ দাবিতে অনড় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার ক্লাসে ফিরে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। বুধবার সন্ধ্যায় সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ক্যাম্পাসে শিক্ষক সমিতির সঙ্গে বৈঠকের পর তারা এ সিদ্ধান্ত নেন।
বুয়েটের সপ্তম ব্যাচের শিক্ষার্থী সুদীপ্ত সাহা বার্তা২৪ ডটনেটকে জানান, আন্দোলনরতরা বৃহস্পতিবার তাদের ক্লাসে ফিরে যাওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবেন।
এর আগে বুয়েট শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করে নিরাপত্তার আশ্বাস দিয়ে তাদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিস্তারিত →
সূত্র: জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে শত শত আফগান সেনাকে আটক অথবা বরখাস্ত করা হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বুধবার এ তথ্য জানিয়েছে।
বিদেশি সেনাদের ওপর আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যদের ক্রমবর্ধমান অভ্যন্তরীণ হামলার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
চলতি বছর আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যদের হামলায় ন্যাটোর ৪৫ সেনা নিহত হওয়ায় ন্যাটোর মহাসচিব আন্দ্রেজ ফগ রাসমুসেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
বিস্তারিত →