Archive for: অগাষ্ট 2nd, 2012

এবার ফিতরা জনপ্রতি ৫৫ টাকা

সূত্র:
এবার ফিতরা নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৫৫ টাকা।

বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ফিতরা নির্ধারণী সভায় এ সিদ্ধান্ত হয় বলে সংস্থার জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

তিনি বলেন, গম বা আটা, খেজুর, কিসমিস, পনির বা যবের যে কোনো একটি পণ্যের ১ কেজি ৬৫০ গ্রামের বাজার মূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করা যায়। এসব পণ্যের বাজার মূল্য হিসাব করে এবার ফিতরা নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ৫৫ টাকা থেকে ১ হাজার ৫০০ টাকা।

ইসলাম ধর্মের বিশ্বাস অনুযায়ী, প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য ফিতরা আদায় করা ওয়াজিব। নাবালক ছেলেমেয়ের পক্ষ থেকে বাবাকে এই ফিতরা দিতে হয়। আর তা দিতে হয় ঈদ উল ফিতরের নামাজের আগেই।

গত বছর সর্বনিম্ন ফিতরা ধরা হয়েছিল ৫৩ টাকা; তার আগের বছর ৪৫ টাকা।

সাদকাতুল ফিতর নির্ধারণী সভায় সভাপতিত্ব করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন। ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক সিরাজুল হকসহ ফিতর নির্ধারণী কমিটির সদস্য ও বিশেষজ্ঞরা এই সভায় উপস্থিত ছিলেন।

আরিচা সড়কে জাবি ছাত্রদের অবরোধ

সুত্র: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রলীগ নেতার ওপর হামলার অভিযোগে এক ছাত্রকে আটকের পর পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়েছে ছাত্ররা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বুধবার মধ্যরাত থেকে ক্যাম্পাস সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছে।

সংঘর্ষের সময় পুলিশের রাবার বুলেটে আহত হয়েছে বিভিন্ন বর্ষের পাঁচ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকসহ বিভিন্ন ভবনে ভাংচুর চালিয়েছে ছাত্ররা।

শিক্ষার্থীরা জানায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশের নেতা তাহমিদুল ইসলাম লিখনকে বুধবার রাতে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। রাত সোয়া ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে কয়েকজন শিক্ষার্থী তাকে প্রথমে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে এবং পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বিস্তারিত →

শাওন-মাজহারের বিরুদ্ধে হত্যা মামলা

সুত্র: জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তার স্ত্রী মেহের আফরোজ শাওন এবং অন্যপ্রকাশের সত্ত্বাধিকারী মাজহারুল ইসলামের বিরুদ্ধে চট্টগ্রামে একটি মামলা হয়েছে।

নজরুল ইসলাম নামে এক আইনজীবী বুধবার সকালে চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম নিজামুল হকের আদালতে মামলাটি দায়ের করেন। বিচারক পুলিশের অপরাধ তদন্ত বিভাগের চট্টগ্রাম অঞ্চলের সহকারী সুপারকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন।

শাওন-মাজহারের বিরুদ্ধে হত্যা মামলা

শাওন-মাজহারের বিরুদ্ধে হত্যা মামলা

বাদির আইনজীবী কামরুল ইসলাম সাজ্জাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলাটি করা হয়েছে ৩০২/১২০বি, ৩০৪ (ক), ৪০৬, ৪২০ ও ৩৪ ধারায়।

“এতে পরিকল্পিতভাবে অর্থ আত্মসাতের উদ্দেশ্যে পরস্পরের যোগসাজশে হত্যার অভিযোগ আনা হয়েছে”, বলেন তিনি।
বিস্তারিত →

কেবল মেরামতের জন্য ইন্টারনেটে জটিলতা

সুত্র: সাবমেরিন কেবল মেরামতের জন্য সারাদেশে বুধবার গভীর রাতে তিন ঘণ্টা ইন্টারনেট সংযোগ বন্ধ থাকে।

বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মালয়েশিয়া-সিঙ্গাপুরের মাঝামাঝি এলাকায় সাবমেরিন কেবল অংশে রাউটার পরিবর্তন (চেঞ্জ) করার জন্য বুধবার রাত ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত বাংলাদেশে ইন্টারনেটের মাধ্যমে তথ্য পরিবহন বন্ধ থাকে।

কেবল মেরামতের জন্য ইন্টারনেটে জটিলতা

কেবল মেরামতের জন্য ইন্টারনেটে জটিলতা

গত ৬ জুন সিঙ্গাপুর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে সাবমেরিন কেবলের ইস্ট সেগমেন্ট বিচ্ছিন্ন হয়ে যায়।
বিস্তারিত →