Archive for: জুন 10th, 2012

নিত্যপণ্যের বাজার: রমজানের আগেই বাজার চড়া

সুত্র:রমজানে কম দামে পণ্য খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল সরকার। কিন্তু কোনো নিত্যপণ্যের দামই ক্রেতার হাতের নাগালে নেই। শবে বরাতের ঠিক আগে এক দফা বাড়ানোর পর চার দিনের মধ্যে আরেক দফা বেড়েছে পণ্যের দাম।

কয়েক বছর ধরেই দাম বাড়ানোর কাজটি রমজানের আগেই সেরে নেওয়ার কৌশলে ব্যবসায়ীরা এবারও সফল হলেন। আর এর সত্যতা নিশ্চিত করছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ওয়েবসাইট। সেখানে দেখা যায়, মূল্যবৃদ্ধির তালিকায় থাকা পণ্যের দীর্ঘ সারি। ব্যবসায়ীরা একদিকে পণ্যমূল্য বাড়িয়ে দিচ্ছেন, অন্যদিকে দাম বাড়ানো হবে না বলে প্রতিশ্রুতিও দিচ্ছেন সরকারকে। বাজারের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই সরকারের। বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং নামেই, কোনো কার্যকারিতা নেই। বিস্তারিত →

সংসদ বাতিলের আদেশ বাধ্যতামূলক, মুরসিকে আদালত

সুত্র: বিলুপ্ত সংসদ পুনরায় চালু করে মিসরের প্রেসিডেন্ট মুরসির দেয়া অধ্যাদেশ প্রত্যাখ্যান করে পুনরায় রুল জারি করেছে মিসরের সর্বোচ্চ আদালত। এর ফলে সংসদ বিলুপ্তি নিয়ে মুখোমুকি অবস্থানে দাঁড়ালো মিসরের সরকার ও বিচার বিভাগ।

একমাস আগে বিলুপ্ত করা সংসদকে গত রোববার প্রেসিডেন্ট মুরসি নিজ ক্ষমতা বলে পুনরায় চালুর ঘোষণা দিয়ে অধ্যাদেশ জারি করেন। আদেশ পেয়ে আগামী মঙ্গলবার পার্লামেন্টের সভা আহ্বান করেছিলেন স্পিকার। সংসদ এলাকায় থাকা সেনা টহলও তুলে নেয়া হয়েছিল। এই পরিস্থিতিতে সোমবার এক জরুরি বৈঠকে মিলিত হয় দেশটির সর্বোচ্চ আদালত। বিস্তারিত →

লুটের কিছু টাকা ফেরত দিলে ৫টি পদ্মা সেতু নির্মাণ সম্ভব – এম কে আনোয়ার : প্রধানমন্ত্রীর পরিবারের লুটের টাকায়ই পদ্মা সেতু হতে পারে – ফারুক

সুত্র:প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ এনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, গত সাড়ে তিন বছরের লুটপাট থেকে কিছু অংশ ফেরত দিলেই ৫টি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব। জনগণের ওপর চাপ না বাড়িয়ে লুটপাটের টাকা ফেরত দিতে প্রধানমন্ত্রীর পরিবারসহ সব মন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।
গতকাল সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সুশীল ফোরাম আয়োজিত ‘দুর্নীতির রাহুগ্রাসে কলঙ্কিত বিচার ব্যবস্থা : দলীয়করণে প্রশ্নবিদ্ধ আইনের শাসন ও বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এম কে আনোয়ার প্রধান অতিথির বক্তৃতা করেন। বিস্তারিত →

এমসি কলেজ ছাত্রাবাসে আগুন দিয়ে ঐতিহ্য ধ্বংস করল ছাত্রলীগ : ক্ষোভে ফুঁসছে সিলেট, দুটি মামলা, আটক ১৫, কলেজ বন্ধ

সুত্র: ছাত্রলীগ ও ইসলামী ছাত্রশিবির কর্মীদের সংঘর্ষ এবং ছাত্রাবাস পুড়িয়ে দেয়ার ঘটনায় সিলেট এমসি কলেজের ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষ সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় একটি তদন্ত কমিটি করেছে। ছাত্রলীগ ছাত্রাবাস পুড়িয়ে দিলেও পুলিশ প্রশাসন এপর্যন্ত কোনো ব্যবস্থা না নেয়ায় জনমনে ক্ষোভ পরিলক্ষিত হচ্ছে। তবে রাতেই পুলিশ নগরীর বিভিন্ন মেস থেকে শিবির সন্দেহে ১৫ জনকে আটক করেছে । এদিকে ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠের ছাত্রাবাস পুড়িয়ে দেয়ার ঘটনায় সিলেটজুড়ে ধিক্কার ও নিন্দার ঝড় উঠেছে। সেই সঙ্গে দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি জোরালো হয়ে উঠেছে। এমনকি এই ঘটনার সময় উপস্থিত পুলিশ কোনো ভূমিকা না নেয়ায় তাদের কর্তব্য ও দায়িত্ব প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, গতকাল দুপুরে কলেজের একাডেমিক কাউন্সিলের এক বৈঠক প্রিন্সিপাল ধীরেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ক্লাস ও অভ্যন্তরীণ পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রুটিন অনুযায়ী নির্ধারিত সময়ে পরীক্ষা নেয়া হবে। কলেজের ভাইস প্রিন্সিপাল আল হেলাল ভূঁইয়াকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে অজ্ঞাতদের অভিযুক্ত করে থানায় মামলা করা হয়েছে। ছাত্রলীগের পক্ষ থেকেও একটি মামলা করা হয়েছে। বিস্তারিত →

ইন্টারনেটে আসক্তি থেকে স্বাস্থ্যহানি

সুত্র: জার্মানিতে পাঁচ লাখেরও বেশি মানুষ ইন্টারনেটে আসক্ত। তাদের মধ্যে দেখা যায় অ্যালকোহল ও মাদকাসক্তির মতো লক্ষণ। পেশাগত ও সামাজিক জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন তারা। দেখা দেয় শারীরিক ও মানসিক সমস্যা।

ক্লাউস ইন্টারনেটে দারুণ আসক্ত এক ব্যক্তি। এই আসক্তি বাড়তে বাড়তে এমন পর্যায়ে ওঠে যে, এক সময় তার যেন নিজস্ব অস্তিত্ব হারিয়ে যায়, একাকার হয়ে যায় ইন্টারনেটের সঙ্গে। ৯০-এর দশকের শেষ দিকে প্রথম ইন্টারনেটের সংস্পর্শে আসেন ক্লাউস। ই-মেইল ঠিকানা খোলেন, চ্যাট ও সার্ফিংয়ের সঙ্গে হয় হাতেখড়ি। সে সময় অবশ্য ব্যাপারটা সহনীয় পর্যায়ে ছিল। প্রতিদিনের কোনো বিষয় ছিল না। ক্লাউস জানান, ইন্টারনেটের ফাইনাল ফ্যান্টাসির মতো ভার্চুয়াল গেমগুলো আমাকে নেশার জগতে নিয়ে আসে। এসব খেলায় একবার ডুবে গেলে আমি সময় ও জগত্সংসার একেবারে ভুলে যেতাম। বিস্তারিত →

নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু অর্থনীতিকে সঙ্কটে ফেলবে

সুত্র: নিজস্ব অর্থায়নে বাংলাদেশের সবচেয়ে বড় প্রকল্প পদ্মা সেতু নির্মাণ করা হলে অর্থনীতি বহুমখী সঙ্কটে পড়বে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদরা। তারা বলেছেন, দেশীয় বিনিয়োগে পদ্মা সেতু তৈরি হলে শিল্পে বিনিয়োগ চরমভাবে বাধাগ্রস্ত হবে এবং উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ হয়ে যাবে। অর্থনীতিবিদরা সরকারকে সতর্ক করে দিয়ে বলেছেন, নিজস্ব অর্থে পদ্মা সেতু করা হলে ডলারের সঙ্কট তীব্র হবে, রিজার্ভের ওপর চাপ বাড়বে এবং মূল্যস্ফীতি আরও অসহনীয় হবে। এতে মুদ্রাবাজার হবে ভারসাম্যহীন এবং চূড়ান্ত বিচারে এ প্রকল্প টেকসই হবে না।

অর্থনীতিবিদরা বলেছেন, এ উদ্যোগের মাধ্যমে সরকার দেশকে একটি ভয়ানক অর্থনৈতিক ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছে। সংসদে দেয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের যে রূপরেখা প্রকাশ করেছেন, তা বাস্তবসম্মত নয় বলেও তারা মন্তব্য করেছেন। তারা বলেছেন, উন্নয়ন বাজেট থেকে এ অর্থের জোগান দেয়া কষ্টসাধ্য হবে। গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এবং আমার দেশ-এর কাছে দেয়া প্রতিক্রিয়ায় তারা এসব মন্তব্য করেন। প্রধান বিরোধী দল বিএনপিও বলেছে, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু সম্ভব নয়। বিস্তারিত →