Archive for: জুন 9th, 2012

আলেম-উলামাদের বিবৃতি ইফার ডিজির প্রতি ক্ষোভ ও ঘৃণা প্রকাশ : বহিষ্কার দাবি সেপ্টেম্বরে ঢাকায় মহাসমাবেশ

সূত্র: ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ইমাম প্রশিক্ষণ দানের নামে বেপর্দা নারী দিয়ে কাস নেয়া এবং তার সাথে ইসলামিক ফাউন্ডেশনের ডিজি সামীম আফজলের করমর্দনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন দেশের হাজার হাজার আলেম, মুফতি-মাশায়েখ।

উলামা-মাশায়েখ পরিষদ, সারা দেশের ১০ হাজার বিশিষ্ট আলেম ও ফতোয়া বোর্ড এবং মুফতি আমিনী পৃথক বিবৃতিতে নিন্দা, ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করে ডিজি সামীম আফজলের বহিষ্কার ও গ্রেফতার করে শাস্তি দাবি করেছেন। অন্যথায় ২২ সেপ্টেম্বর রাজধানীতে মহাসমাবেশ ডেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা হুঁশিয়ার করে দিয়েছেন।

বিস্তারিত →

নিজেদের টাকায় পদ্মা সেতু সারচার্জ আরোপের ঘোষণা : সংসদে সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী : উন্নয়ন সহযোগীরা বাধা সৃষ্টি করবেন না বিশ্বব্যাংকের অডিট রিপোর্ট তদন্ত প্রয়োজন

সূত্র: সদ্য পাস হওয়া জাতীয় বাজেটের বার্ষিক উন্নয়ন বরাদ্দের (এডিপি) ৫৫ হাজার কোটি টাকার ২৪ হাজার কোটি টাকা দিয়ে পদ্মা সেতুর কাজ শুরুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কাজ চলতি ২০১২-১৩ অর্থবছরে শুরু করে পর্যায়ক্রমে ২০১৫-১৬ সালের মধ্যে শেষ করবেন বলে জানান তিনি।

সংসদের ১৩তম অধিবেশন ও চলতি বছরের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রী এ ঘোষণা দিয়ে বলেন, এই সেতু নির্মাণের টাকা জোগাড় করার জন্য আন্তর্জাতিক ও দেশীয় পর্যায়ে বন্ড ছাড়া এবং সারচার্জ আরোপ করা হবে।

বিস্তারিত →

নির্বাচনী ফলের অপেক্ষায় লিবিয়া

সূত্র: সহিংসতা সত্বেও ৬০ বছর পর প্রথম অবাধ জাতীয় নির্বাচন শেষ হওয়ার পর উৎসবে মেতে উঠে লিবিয়ার নাগরিকরা। গাদ্দাফির একনায়কত্বের পতনের পর গণতান্ত্রিকতার প্রথম ধাপ হিসেবে এ নির্বাচনকে বিবেচনা করা হচ্ছে।

শনিবার অবাধ জাতীয় নির্বাচনে ভোট দিয়েছে দেশটির জনগণ। সোমাবর নির্বাচনের ফলাফল প্রকাশ করা শুরু হবে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন।

বিস্তারিত →

যুক্তরাষ্ট্রে দাবদাহে ৪২ জনের মৃত্যু

সূত্র: যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চল থেকে পূর্ব উপকূল পর্যন্ত বেশ কয়েকটি অঙ্গরাজ্যে দাবদাহে কমপক্ষে ৪২ জনের মৃত্যু হয়েছে।তীব্র তাপমাত্রায় ফসল শুকানোর পাশাপাশি রেললাইন পর্যন্ত বাঁকা হয়ে গেছে।

তবে শুক্র ও শনিবার তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠলেও রোববার তামপাত্রা কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, কানাডা থেকে শীতল হাওয়া দক্ষিণ দিকে প্রবাহিত হবে এবং সোমবারের মধ্যে মধ্যপশ্চিম ও মধ্য আটলান্টিক এলাকার অধিকাংশ স্থানে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।

বিস্তারিত →

মিশরে সেনাবাহিনীকে চ্যালেঞ্জ মুরসির

সূত্র: সেনাবাহিনীর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে পার্লামেন্ট বহাল রাখার ঘোষণা দিয়েছেন মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি।রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, মুরসি একটি ডিক্রি জারি করে আদালতের পার্লামেন্ট ভেঙে দেওয়ার রায় বাতিল করেছেন।

নির্বাচনে দুটি ভোটিং সিস্টেম প্রয়োগ করার কারণে পার্লামেন্টকে অসাংবিধানিক ঘোষণা করে রুল জারি করেছিল সুপ্রিম কোর্ট।প্রেসিডেন্ট নির্বানের আগ দিয়ে দেওয়া এ ঘোষণার এক মাস পর আবার ওই পার্লামেন্টের অধিবেশন আহ্বান করলেন মুরসি।

বিস্তারিত →

আফগানিস্তানে ৭ ন্যাটো সেনাসহ নিহত ৩৫

সূত্র: আফগানিস্তানে রাস্তার পাশে পেতে রাখা বোমা ও অন্যান্য হামলায় সাত ন্যাটো সেনাসহ অন্ততপক্ষে ৩৫ জন নিহত হয়েছে।

টোকিওতে রোববার আফগানিস্তানকে দাতা দেশগুলো ১ হাজার ৬শ’ কোটি মার্কিন ডলার উন্নয়ন সহায়তা দেওয়ার প্রতিশ্র“তির দিনই পৃথক পৃথক হামলায় এই নিহতের ঘটনা ঘটে।

বিস্তারিত →