সুত্র: চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মিয়ানমার থেকে পালিয়ে আসা কালা হোসেন নামের গুলিবিদ্ধ এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক অবস্থায় আহত আরও দু’জন পর্যাপ্ত চিকিত্সাসেবা পাচ্ছে না। চিকিত্সকরা বলছেন, আহতরা দেশের নাগরিক না হওয়ায় আইনগত জটিলতার কারণে তাদের সীমাবদ্ধতা রয়েছে।
এদিকে আমার দেশ-এর কাছে চলমান দাঙ্গায় মিয়ানমারের রাখাইন (মগ) সম্প্রদায়ের মুসলিম নিধন অভিযানের লোমহর্ষক বর্ণনা করল গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে আসা চমেক হাসপাতালে চিকিত্সাধীন মোহাম্মদ সেলিম। অভিযোগে সে জানায়, জীবন বাঁচাতে পালিয়ে এসে এদেশেও চরমভাবে নিগৃহীত হতে হচ্ছে।



