লক্ষ্মীপুরে সব ভোটকেন্দ্র তাহেরের দখলে

সূত্র:লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন কেন্দ্র থেকে বিএনপি-সমর্থিত প্রার্থীর এজেন্টদের বের করে দিয়েছে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আবু তাহের। লক্ষ্মীপুর পৌরসভার মেয়র প্রার্থী হাসানুজ্জামান চৌধুরী প্রথম আলোকে বলেন, আবু তাহের ও তাঁর লোকজন সবগুলো কেন্দ্র দখল করে নিয়েছে। তাহের বিভিন্ন কেন্দ্রে গিয়ে বিএনপির এজেন্টদের অস্ত্রের ভয় দেখিয়ে কেন্দ্র থেকে বের করে দিয়েছেন। তিনি সেখানে ভোট গ্রহণ বাতিল করে পুনরায় নির্বাচন দাবি করেন।

৬ নম্বর ওয়ার্ডের ১০ নম্বর কেন্দ্রের বিএনপি-সমর্থিত প্রার্থীর এজেন্ট আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সকালে তাহের এসে আমার গলা চেপে ধরে বলে মাইর খেতে না চাইলে এখান থেকে চলে যা।’
১১ নম্বর ওয়ার্ডের ১৬ নম্বর কেন্দ্রের বিএনপি-সমর্থিত প্রার্থীর এজেন্ট আনোয়ারুল হক, ২ নম্বর কেন্দ্রের নিজামউদ্দিন ভূঁইয়াসহ বিএনপির সব এজেন্ট একই ধরনের অভিযোগ করেছেন।

লক্ষ্মীপুরে বিএনপির সাংসদ শহীদউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমি প্রধান নির্বাচন কমিশনার, জেলা প্রশাসকসহ সবাইকে এ অরাজক পরিস্থিতির কথা জানিয়েছি। তাহের লক্ষ্মীপুরে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত সন্ত্রাস চালিয়েছে। পৌরসভা নির্বাচনে লক্ষ্মীপুরবাসী তাহেরের আরেকবারের সন্ত্রাস দেখল। আমরা নির্বাচন বাতিল দাবি করছি।’

৬ নম্বর ওয়ার্ডের ১০ নম্বর কেন্দ্রের বিএনপি-সমর্থিত প্রার্থীর এজেন্ট আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সকালে তাহের এসে আমার গলা চেপে ধরে বলে মাইর খেতে না চাইলে এখান থেকে চলে যা।’
১১ নম্বর ওয়ার্ডের ১৬ নম্বর কেন্দ্রের বিএনপি-সমর্থিত প্রার্থীর এজেন্ট আনোয়ারুল হক, ২ নম্বর কেন্দ্রের নিজামউদ্দিন ভূঁইয়াসহ বিএনপির সব এজেন্ট একই ধরনের অভিযোগ করেছেন।

বিভিন্ন কেন্দ্র ঘুরে বিএনপি-সমর্থিত প্রার্থীদের এজেন্টদের বক্তব্যের সত্যতা পাওয়া গেছে। প্রতিটি কেন্দ্র তাহের এবং তাঁর লোকজনের দখলে রয়েছে। লোকজনকে প্রকাশ্যে সিল মারতে বাধ্য করা হচ্ছে। তবে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আবু তাহের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘লক্ষ্মীপুরের লোকজন আমাকে মেয়র হিসেবে দেখতে চায়। তাই তারা আমাকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করছে। ’

বেলা সাড়ে ১১টার পর থেকে বিভিন্ন কেন্দ্রের সামনে তাহের সমর্থকদের স্লোগান ও আনন্দ মিছিল করতে দেখা যায়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সরিয়ে দিলেও কিছুক্ষণ পরেই তারা এসে আবার জড়ো হচ্ছে।

Share and Enjoy:
  • Print
  • Digg
  • del.icio.us
  • Facebook
  • Yahoo! Buzz
  • Twitter
  • Google Buzz
  • LinkedIn

Leave a Reply