৯ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম ট্রেন চালু

সূত্রঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি কনটেইনার ট্রেন লাইনচ্যুত হয়ে প্রায় নয় ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল আবার শুরু হয়েছে।

ফেনী দুর্ঘটনার পর ২৪ ঘণ্টা না কাটতেই বুধবার রাত ৩টার দিকে কসবায় এই দুর্ঘটনা ঘটে। লাইনচ্যুত বগি সরিয়ে লাইন মেরামতের পর ট্রেন চলাচল শুরু হয় বৃহস্পতিবার বেলা ১২টার দিকে। দীর্ঘ সময় লাইন বন্ধ থাকায় ছয়টি ট্রেনের যাত্রা বাতিল করতে বাধ্য হয় রেল কর্তৃপক্ষ।

৯ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম ট্রেন চালু

৯ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম ট্রেন চালু

ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের সহকারী মাস্টার মইনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী কনটেইনারবাহী ট্রেনটি কসবার স্টেশনের কাছে পৌঁছালে রাত ৩টার দিকে এর ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। এতে করে চট্টগ্রাম-ঢাকা ও চট্টগ্রাম-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত ইঞ্জিন ও বগি সরিয়ে নেয়ার পর বেলা ১২টার কিছু আগে আবার ট্রেন চলাচল শুরু হয় বলে সহকারী স্টেশন মাস্টার শোয়েব আহমেদ জানান।

ভোর থেকে লাইন বন্ধ থাকায় চট্টগ্রাম থেকে ঢাকামুখী মহানগর গোধূলী; ঢাকা থেকে চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী; ঢাকা থেকে চট্টগ্রাম ও চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস; চট্টগ্রাম থেকে সিলেট ও সিলেট থেকে চট্টগ্রামুখী পাহাড়িকা এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে।

বুধবার রাতে ঢাকা থেকে চট্টগ্রামমুখী দুটি ট্রেন যাত্রী নিয়ে পথে আটকে থাকে দীর্ঘ সময়। সকালে চট্টগ্রাম থেকে ঢাকামুখী সুবর্ণ এক্সপ্রেস এক ঘণ্টা এবং মহানগর প্রভাতী চট্টগ্রাম থেকে ঢাকা দেড় ঘণ্টা বিলম্বে ছেড়ে যায় বলে চট্টগ্রামের স্টেশন মাস্টার শামসুল আলম জানান।

এর আগে বুধবার ভোরে ফেনীতে একটি কনটেইনারবাহী ট্রেন লাইনচ্যুত হলে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকে। এতে বেশ কয়েকটিন ট্রেনের যাত্রা বিলম্বিত হয়।

Share and Enjoy:
  • Print
  • Digg
  • del.icio.us
  • Facebook
  • Yahoo! Buzz
  • Twitter
  • Google Buzz
  • LinkedIn

Leave a Reply