সূত্র: নাটোরের বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় সাফ গেমসে স্বর্ণজয়ী শুটার ও বাংলাদেশ শুটিং ফেডারেশনের কোচসহ নিহত হয়েছে ৩ জন। মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বগুড়ার এক বাংলাদেশী নিহত হয়েছে। বরিশালের কুলিয়ারচরে বাসচাপায় কৃষি কর্মকর্তাসহ নিহত হয়েছে ২ জন।
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে। ঝালকাঠির নলছিটিতে বাসচাপায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় নিহত হয়েছে ২ জন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর।
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় শুটিং ফেডারেশনের কোচসহ নিহত ৩ : ১৯৯৩ সালে সাফ গেমসের শুটিং ইভেন্টে স্বর্ণপদক জয় করে উজ্জ্বল করেছিলেন দেশের মুখ। এরপর পিস্তল তুলে রাখলেও তার ধ্যান-জ্ঞান ছিল দেশের শুটারদের উন্নতির জন্য কিছু করার। সেই থেকে কোচ হিসেবে শুটারদের কোচিং করিয়ে আসছিলেন ফিরোজ হোসেন।
ক্রীড়াঙ্গনে যিনি পাখি নামেই পরিচিত ছিলেন। কিন্তু ঘাতক ট্রাক তার সে ইচ্ছা পুরোপুরি পূরণ করতে দেয়নি। মাত্র ৩৮ বছর বয়সেই তার প্রাণ কেড়ে নিয়েছে। গতকাল সকাল ১১টায় স্ত্রী-মেয়েকে নিয়ে ঢাকায় ফিরছিলেন ফিরোজ হোসেন। তাদের বহনকারী প্রাইভেট কারটি (ঢাকা মেট্রো-ঘ ২৯-২৩০২) মানিকপুর বিল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা নাটোরগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-৭৪৭২) চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন ফিরোজ হোসেন পাখি। আর হাসপাতালে নেয়ার পথে তার তিন বছরের একমাত্র মেয়ে পুষ্পিতাসহ মারা যান আরও দু’জন। এ ঘটনায় তার স্ত্রী লাভলি চৌধুরীসহ (সাফ গেমসে স্বর্ণপদক জয়ী শুটার) আরও ৫ জন আহত হয়েছেন। জাতীয় শুটিং ফেডারেশনের কোচ ফিরোজ হোসেন পাখির এ অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এক শোকবার্তায় তিনি বলেন, ‘মরহুম ফিরোজ হোসেন দেশের গৌরব ও একজন কৃতী সন্তান। জাতীয় পর্যায়ে তার অর্জন পরবর্তী প্রজন্মকে অনুপ্রেরণা জুগিয়েছে। তার পরিবারের প্রতি সমবেদনা জানানোর ভাষা আমার জানা নেই।’ একই সঙ্গে তিনি ফিরোজ ও তার মেয়েসহ নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আহত স্ত্রী লাভলী চৌধুরীর আশু আরোগ্য কামনা করেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও শোক প্রকাশ করে নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন।
এদিকে ফিরোজ হোসেন পাখি এবং তার তিন বছরের একমাত্র মেয়ে সন্তান পুষ্পিতার মৃত্যুতে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও জাতীয় শুটিং ফেডারেশন কর্মকর্তারা শোক প্রকাশ করেছেন।
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী নিহত : গত মঙ্গলবার ভোরে রবিউল ইসলাম রুবেল (৪২) নামের এক ব্যক্তি মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি বগুড়ার গাবতলীর পৌর এলাকার ৪নং ওয়ার্ড সোন্দাবাড়ী দক্ষিণপাড়া গ্রামের মৃত মোসলেম উদ্দিন প্রামাণিকের ছেলে। জানা যায়, রুবেল ৫ বছর আগে মালয়েশিয়া যায়।
দীর্ঘদিন কর্মরত থাকা অবস্থায় রুবেল গত ২৫ অক্টোবর রাতে হঠাত্ হৃদরোগে আক্রান্ত হলে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যায়। এরপর সুস্থ হয়ে গতকাল সকালে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
কুলিয়ারচরে বাসচাপায় কৃষি কর্মকর্তাসহ নিহত ২ : কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের আতকাপাড়া নামক স্থানে একটি যাত্রীবাহী বাস একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী উপসহকারী কৃষি কর্মকর্তা মো. এমাজ উদ্দিন নিহত (৫৫) হয়েছেন। জানা যায়, বিপরীত দিক থেকে আসা একটি বাস মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে মো. মহসিন মিয়া (৪৩) নিহত হয়। অপর আরোহী উপসহকারী কৃষি কর্মকর্তা মো. এমাজ উদ্দিন ঢাকা নেয়ার পথে মারা যান।
চাঁপাইতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহার এলাকায় গতকাল দুপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে। নিহত ব্যক্তি হলো চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নতুনহাট বাগানপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে আনোয়ার হোসেন (২০)। জানা গেছে, আনোয়ার একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মোটরসাইকেলে আমনুরা যাচ্ছিল।
কুলিয়ারচরে বাসচাপায় কৃষি কর্মকর্তাসহ নিহত ২ : কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের আতকাপাড়া নামক স্থানে একটি যাত্রীবাহী বাস একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী উপসহকারী কৃষি কর্মকর্তা মো. এমাজ উদ্দিন নিহত (৫৫) হয়েছেন। জানা যায়, বিপরীত দিক থেকে আসা একটি বাস মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে মো. মহসিন মিয়া (৪৩) নিহত হয়। অপর আরোহী উপসহকারী কৃষি কর্মকর্তা মো. এমাজ উদ্দিন ঢাকা নেয়ার পথে মারা যান।
চাঁপাইতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহার এলাকায় গতকাল দুপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে। নিহত ব্যক্তি হলো চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নতুনহাট বাগানপাড়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে আনোয়ার হোসেন (২০)। জানা গেছে, আনোয়ার একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মোটরসাইকেলে আমনুরা যাচ্ছিল।
দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা সড়কের আতাহার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি চাপা দিলে হাসপাতালে নেয়ার পথে মারা যায় আনোয়ার।
বকশীগঞ্জে ট্রলিচাপায় নিহত ১ : গতকাল সকালে বকশীগঞ্জ-জামালপুর মহাসড়কের তিনআনীপাড়া নামক স্থানে ট্রলির চাকায় পিষ্ট হয়ে এক সাইকেল চালক নিহত হয়েছে। জানা গেছে, উপজেলার ঘাসিরপাড়া গ্রামের মাহমুদুল হাসান লুলু (২৫) সাইকেলে কর্মস্থল বকশীগঞ্জের আকিজ করপোরেশনে আসার সময় বিপরীত দিক থেকে আসা ট্রলির নিচে পড়ে লুলু গুরুতর আহত হলে হাসপাতালে নেয়ার পথেই সে মারা যায়।
চৌগাছায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ : যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় আবদুুল ওয়াহেদ (৫৫) নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছে। জানা যায়, গতকাল সকালে ওয়াহেদ মোটরসাইকেলে চৌগাছা থেকে যশোর যাওয়ার পথে মল্লিকবাড়ী নামক স্থানে শিম বোঝায় একটি নসিমনের সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নলছিটিতে বাসচাপায় স্কুলছাত্রী নিহত : ঝালকাঠির নলছিটিতে বাসচাপায় আছিয়া (৮) নামে তৃতীয় শ্রেণীর এক স্কুলছাত্রী নিহত হয়েছে। গতকাল বিকালে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে নলছিটি উপজেলার দপদপিয়া চৌমাথা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ঢাকা থেকে পটুয়াখালীগামী সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস শিশুটিকে চাপা দেয়। আছিয়া বরিশাল শহরের রুপাতলী এলাকার কবির মৃধার মেয়ে। দপদপিয়ায় মামার বাড়িতে থেকে সে লেখাপড়া করত। সে দপদপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল।
চকরিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় নিহত ১ : কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার মালুমঘাট বাজারে মাইক্রোবাসের ধাক্কায় ঘটনাস্থলেই জাবের আহমদ (৪৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। তিনি স্থানীয় রিংভং গ্রামের মৃত কবির আহমদের ছেলে। পুলিশ জানায়, গতকাল সকালে রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় মাইক্রোবাসটি জাবেরকে ধাক্কা দিলে তিনি রাস্তার বাইরে ছিটকে পড়েন।
লালমনিরহাটে ট্রেন-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ : গতকাল বিকালে লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার সুকানদিঘী রেল ক্রসিংয়ে বুড়িমারী থেকে পার্বতীপুরগামী ট্রেনের সঙ্গে একটি অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় ৫ জন আহত ও এক শিশু নিখোঁজ হয়েছে। নিহতরা হলেন, আবদুুল মোতালেব (২৫ ) ও তার দুলাভাই আবু বকর সিদ্দিক । পুলিশ জানায়, বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী একটি যাত্রীবাহী ট্রেন কালীগঞ্জ উপজেলার সুকানদীঘি রেল ক্রসিংয়ে পৌঁছলে একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়।
গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ : বরিশালেরর গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। জানা যায়, গতকাল সকালে মজিদ হাওলাদার (৬৫) নামে এক কৃষক রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় নিহত হন। তিনি উত্তর চরাইকান্দি গ্রামের মৃত মুনছুর আলী হাওলাদারের ছেলে।
গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ : বরিশালেরর গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। জানা যায়, গতকাল সকালে মজিদ হাওলাদার (৬৫) নামে এক কৃষক রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় নিহত হন। তিনি উত্তর চরাইকান্দি গ্রামের মৃত মুনছুর আলী হাওলাদারের ছেলে।
প্রথম পাতা









