রমনির রানিং মেট পল রায়ান

ব্যয় সংকোচন নীতির ঘোর সমর্থক কংগ্রেসম্যান পল রায়ানকে রানিং মেট ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী মিট রমনি।

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের সদস্য পল রায়ান (৪২) নিজ অঙ্গরাজ্য উইসকনসিন থেকে সপ্তমবারের মতো পার্লামেন্টে প্রতিনিধিত্ব করছেন।

বর্তমানে রিপাবলিকান পার্টি নিয়ন্ত্রিত হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের বাজেট কমিটির প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন তিনি।

শনিবার সকালে ভার্জিনিয়ার নোরফোকে এক সংবাদ সম্মেলনে পল রায়ানকে রানিং মেট ঘোষণা করেন রমনি।

তিনি বলেন, “আমার রানিং মেট ঘোষণা সম্মানের বিষয় এবং যুক্তরাষ্ট্রের পরবর্তী ভাইস প্রেসিডেন্ট পল রায়ান!”

আগামী ৬ নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে বারাক ওবামার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক মেসাচ্যুসেটস গভর্নর মিট রমনি।

ওবামাকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারলে মিট রমনির সরকারে ভাইস প্রেসিডেন্ট হবেন পল রায়ান।

এদিনই নির্বাচনী প্রচার অভিযানে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে চার দিনের সফর শুরু করেছেন রমনি।

এ সফরে তিনি ভার্জিনিয়ার পাশাপাশি নর্থ ক্যারোলিনা, ফ্লোরিডা ও ওহিয়ো অঙ্গরাজ্যে প্রচার চালাবেন।

অবশ্য সা¤প্রতিক মতামত জরিপগুলোতে ওবামা ও রমনি মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত থাকলেও বেশিরভাগ জরিপে জনপ্রিয়তায় কিছুটা এগিয়ে আছেন বর্তমান প্রেসিডেন্ট ওবামা।

২০১১ ও ২০১২ সালে প্রেসিডেন্ট ওবামা সরকারের বাজেটের বিকল্প বাজেট তুলে ধরে আলোচনায় আসেন রায়ান। ‘সমৃদ্ধির পথ’ নামে পরিচিত তার ওই বাজেট প্রস্তাবে সরকারি ব্যয় ও কর কমানোর প্রস্তাবনা দেন তিনি। ওবামার স্বাস্থ্যসেবা নীতি নিয়েও তার ভিন্ন অবস্থান রয়েছে।

Share and Enjoy:
  • Print
  • Digg
  • del.icio.us
  • Facebook
  • Yahoo! Buzz
  • Twitter
  • Google Buzz
  • LinkedIn

Leave a Reply