যশোরে বাম নেতারা মার্কিন-ভারতের মদতে দেশ পরিচালনা করায় জনস্বার্থ উপেক্ষিত হচ্ছে

সূত্রঃ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ যশোর জেলা কমিটির দ্বিবার্ষিক কর্মী সম্মেলনে বামপন্থী নেতারা বলেছেন, বর্তমান সরকার মার্কিন সাম্রাজ্যবাদ ও তার দালাল ভারতের মদতে দেশ পরিচালনা করায় শ্রমিক-জনগণের স্বার্থ চরমভাবে উপেক্ষিত হচ্ছে।

সরকার মিল-কারখানার শ্রমিকদের দাবি-দাওয়া পূরণ না করে আন্দোলন দমনে শিল্প পুলিশ গঠন করে প্রকারান্তরে মালিকগোষ্ঠীর স্বার্থ সংরক্ষণ করছে। অন্যদিকে কৃষক কৃষিপণ্যের ন্যায্য মূল্য না পেয়ে দিশেহারা হলেও সরকারের এদিকে কোনো নজর নেই।


গতকাল সকাল সাড়ে ১১টায় আইনজীবী সমিতি মিলনায়তনে কর্মী সম্মেলনটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ট্রেড ইউনিয়ন সংঘ জেলা কমিটির আহ্বায়ক নূর ইসলাম। লিখিত রিপোর্ট উপস্থাপন করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক আবদুর রাজ্জাক মাস্টার। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন হাবিবুল্লাহ বাচ্চু, আবদুল হক, হাফিজুর রহমান, জাহাঙ্গীর ফিরোজ, আমির হোসেন, ফরিদ হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, দেশে হত্যা, খুন, গুম, গুপ্তহত্যা, চাঁদাবাজি ও টেন্ডারবাজি দিন দিন আশঙ্কাজনক বেড়েই চলেছে। এ পরিস্থিতিতে দেশে প্রয়োজন শ্রমিক শ্রেণীর নেতৃত্বে শ্রমিক-কৃষক-জনগণের জাতীয় সরকার। তারা শ্রমিকদের ন্যায়সঙ্গত আন্দোলন অগ্রসর করার পাশাপাশি দেশপ্রেমিক জাতীয় সরকার প্রতিষ্ঠার জন্য

সব শ্রমিক সংগঠনসহ দেশপ্রেমিক জনগণের প্রতি আহ্বান জানান।সম্মেলনে নূর ইসলামকে সভাপতি ও কৃষ্ণলাল সরকারকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্যবিশিষ্ট যশোর জেলা কমিটি গঠন করা হয়।

Share and Enjoy:
  • Print
  • Digg
  • del.icio.us
  • Facebook
  • Yahoo! Buzz
  • Twitter
  • Google Buzz
  • LinkedIn

Leave a Reply