দ্বিতীয় তর্কযুদ্ধে আক্রমণাত্মক ওবামা

সূত্র: দ্বিতীয় দফা বিতর্কে কর্মসংস্থান, খনিজ সম্পদ ও লিবিয়া পরিস্থিতি নিয়ে তুমুল বিতর্ক হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থী বারাক ওবামা ও মিট রমনির মধ্যে।

প্রেসিডেন্ট নির্বাচনের তিন সপ্তাহ আগে মঙ্গলবার দ্বিতীয় দফা সরাসরি তর্কযুদ্ধে অবতীর্ণ হন ডেমোক্র্যাট দলীয় প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ওবামা ও তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী রমনি।

বিতর্ক চলকালে ওবামাকে বেশ কয়েকবারই প্রতিদ্বন্দ্বীর প্রতি আক্রমণাত্মক হয়ে উঠতে দেখা যায়। এদিন ওবামাকে আগেরবারের চেয়ে বেশ তীক্ষè ও সপ্রতিভ বলে মনে হয়।

দুই সপ্তাহ আগে প্রথম দফা বিতর্কে রক্ষণাত্মক থাকায় সমালোচনার মুখে পড়তে হয় বর্তমান প্রেসিডেন্টকে। আর ওই বিতর্কে এগিয়ে গিয়ে জনমত জরিপে ব্যবধান কমিয়ে আনেন রমনি।

নিউ ইয়র্কের হফস্ট্রা ইউনিভার্সিটির হলরুমে দুই প্রেসিডেন্ট প্রার্থীর এই বিতর্ক টেলিভিশনে সরাসরি স¤প্রচার করা হয়। হলরুমের দর্শক-সারিতে উপস্থিত ৮২ জন দেশের আভ্যন্তরীণ বিষয় ও পররাষ্ট্রনীতি নিয়ে দুই প্রার্থীকে বিভিন্ন প্রশ্ন করার সুযোগ পান।

Share and Enjoy:
  • Print
  • Digg
  • del.icio.us
  • Facebook
  • Yahoo! Buzz
  • Twitter
  • Google Buzz
  • LinkedIn

Leave a Reply