ঢাকা-চট্টগ্রাম রেলপথ ফের বন্ধ

সূত্র:  ফেনী দুর্ঘটনার পর ২৪ ঘণ্টা না কাটতেই ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি কনটেইনার ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত হয়েছে। ফলে বুধবার রাত ৩টা থেকে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ঢাকা-চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল স্বাভাবিক

ঢাকা-চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল স্বাভাবিক

ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের সহকারী মাস্টার মইনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী কনটেইনারবাহী ট্রেনটি কসবার স্টেশনের কাছে পৌঁছালে রাত ৩টার দিকে এর ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়।

এতে করে চট্টগ্রাম-ঢাকা ও চট্টগ্রাম-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

মইনুল ইসলাম জানান, আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত ইঞ্জিন ও বগি সরিয়ে নেয়ার কাজ শুরু করেছে। উদ্ধার কাজ শেষে শিগগিরই আবার ট্রেন চলাচল শুরু করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ভোর থেকে লাইন বন্ধ থাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশিথা ও ঢাকামেইল যাত্রপথেই আটকা পড়েছে বলে রেল কর্মকর্তারা জানান।

এর আগে বুধবার ভোরে ফেনীতে একটি কনটেইনারবাহী ট্রেন লাইনচ্যুত হলে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকে। এতে বেশ কয়েকটিন ট্রেনের যাত্রা বিলম্বিত হয়।

Share and Enjoy:
  • Print
  • Digg
  • del.icio.us
  • Facebook
  • Yahoo! Buzz
  • Twitter
  • Google Buzz
  • LinkedIn

Leave a Reply