ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কি.মি. যানজট : দাউদকান্দিতে যানজটে পড়ে যোগাযোগমন্ত্রীর ক্ষোভ প্রকাশ

সূত্র: এবার যানজটের কবলে পড়ে নাজেহাল হলেন স্বয়ং যোগাযোগমন্ত্রী। গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির গোমতী সেতু এলাকা থেকে কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া পর্যন্ত দীর্ঘ ৩৫ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। এসময় ঢাকা থেকে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী যাওয়ার পথে দাউদকান্দি টোলপ্লাজায় যানজটের কবলে পড়েন। মন্ত্রী সড়কের এ অবস্থা দেখে বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে হাইওয়ে পুলিশকে যানজট নিরসনের জন্য আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য নির্দেশ দেন।
হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কে সোমবার রাত ২টার দিকে ঢাকাগামী একটি ট্রাক রায়পুর এলাকায় বিকল হয়ে মহাসড়কের মাঝপথে থেমে যায়। অপরদিকে ওই একই স্থানে রাত ৪টার দিকে পুনরায় দুটি ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হলে মহাসড়কের উভয়পাশে যানজট বাড়তে থাকে। এতে চান্দিনার মাধাইয়া এলাকা থেকে মেঘনা সেতু এলাকা পর্যন্ত এ যানজট সৃষ্টি হয়। যানজটের ফলে হাজার হাজার যাত্রী সাধারণের দুর্ভোগ পোহাতে হয়। ভোর ৬টার দিকে থেমে থেমে যানবাহন চলাচল শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবার যানজটের তীব্রতা বাড়তে থাকে।
দাউদকান্দি হাইওয়ে পুলিশের সার্জেন্ট মেহেদী হাসান বলেন, দুর্ঘটনাকবলিত যান তাত্ক্ষণিক রেকার দিয়ে অন্যত্র সরালেও এলোপাতাড়ি যান চলাচলের কারণে যানজট দীর্ঘস্থায়ী হয়।

Share and Enjoy:
  • Print
  • Digg
  • del.icio.us
  • Facebook
  • Yahoo! Buzz
  • Twitter
  • Google Buzz
  • LinkedIn

Leave a Reply