চরমোনাই পীরের নামে মিথ্যা মামলার নিন্দা ২৫ সংগঠনের

সূত্রঃ ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ২৫ সমমনা ও ইসলামী সংগঠনের নেতারা।

গতকাল এক যৌথ বিবৃতিতে তারা বলেন, মামলার বিবরণ থেকে জানতে পারলাম চরমোনাই পীর নাকি ২ লাখ টাকা আত্মসাত্ করেছেন। এমন মিথ্যা মামলায় দেশবাসী বিস্মিত ও হতবাক। যে বা যারা ইসলামবিরোধী শক্তির প্ররোচনায় এমনটি করেছেন, সে হয়তোবা মালুম করেননি যে, পীর চরমোনাইয়ের নামে এমন অভিযোগ আদৌ সম্ভব কি-না। যদি না জেনে ও না বুঝে এমনটি করে থাকেন, তাহলে চরমোনাই পীরের কাছে ক্ষমা প্রার্থনা করে মামলা প্রত্যাহার করে নিজের সর্বনাশা পতন থেকে বাঁচুন, অন্যথায় যে আগুনে হাত দিয়েছেন, সেই আগুনে ভস্মীভূত হয়ে যাবেন।


বিবৃতিদাতা ২৫ সমমনা সংগঠনের নেতারা হলেন বাংলাদেশ মুসলিম লীগ মহাসচিব আতিকুল ইসলাম, তাফসির পরিষদের চেয়ারম্যান মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, অপসংস্কৃতি প্রতিরোধ আন্দোলনের চেয়ারম্যান মুফতি কেফায়েতুল্লাহ কাশফী, বিশ্ব মুসলিম ভ্রাতৃপরিষদের সভাপতি প্রিন্সিপাল মো. আলমগীর, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ ঢাকা মহানগর আহ্বায়ক আবুল কাসেম, ইসলামী শ্রমিক সমাজের সভাপতি মাওলানা শওকত আমিন, ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান, বাংলাদেশ-লিবিয়া ভ্রাতৃ সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ প্রমুখ।

Share and Enjoy:
  • Print
  • Digg
  • del.icio.us
  • Facebook
  • Yahoo! Buzz
  • Twitter
  • Google Buzz
  • LinkedIn

Leave a Reply