উঠে দাঁড়িয়েছে আহত মালালা

সূত্রঃ তালেবানের গুলিতে আহত পাকিস্তানি কিশোরী মালালা ইউসুফজাই প্রথমবারের মতো উঠে দাঁড়াতে সক্ষম হয়েছে বলে শুক্রবার জানিয়েছেন যুক্তরাজ্যের চিকিৎসকরা।

মালালা নোট লিখেও যোগাযোগ করতে পারছে বলে জানান তার চিকিৎসক ডেভিড রোজার। তবে তিনি বলেন, তার পুরোপুরি সেরে ওঠা নিয়ে সংশয় এখনো কাটেনি।


কিন্তু সে ভালো হয়ে উঠছে এবং এই প্রথম ধরে ধরে উঠে দাঁড়াতে পেরেছে, বলেন তিনি।

পাকিস্তানের সোয়াত উপত্যকায় নারীশিক্ষা নিয়ে প্রচার চালানোর জন্য তালেবানরা মালালার মাথায় গুলি করে।

এরপর পাকিস্তানের পেশাওয়ার এবং রাওয়ালপিন্ডির সামরিক হাসপাতালে চিকিৎসার পর আরো উন্নত চিকিৎসার জন্য গত সোমবার মালালাকে নিয়ে যাওয়া হয় যুক্তরাজ্যের বার্মিংহামে কুইন এলিজাবেথ হাসপাতালে।

সেখানেই মালালার চিকিৎসকদলের পরিচালক রোজার জানান, সে এখন লিখতে পারছে এবং ব্রেনে আঘাত পাওয়া সত্ত্বেও তার সম্মৃতিশক্তি কাজ করছে।

তিনি আরো বলেন, “মালালা এখন যথেষ্ট ভাল, সে খুশি। আর সে এও চায় যে, আমরা তার এ সেরে ওঠার খবর আরো বিস্তারিতভাবে জানাই।”

কিন্তু বুলেটে মালালার ক্ষতস্থানে এখনো ইনফেকশন আছে এবং এ কারণেই সে পুরোপুরি বিপদমুক্ত নয় বলে জানান রোজার।

Share and Enjoy:
  • Print
  • Digg
  • del.icio.us
  • Facebook
  • Yahoo! Buzz
  • Twitter
  • Google Buzz
  • LinkedIn

Leave a Reply