অসময়ের পানি ভাসিয়ে নিলো রবি ফসল

সুত্র: গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ খালে অসময়ে পানি ছেড়ে দেওয়ায় মাগুরার শ্রীপুরে কমপক্ষে ১০ হাজার একর জমির রবি ফসলের ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন কৃষকরা। কর্তৃপক্ষকে জানানোর পর আশ্বাস পাওয়া গেলেও মেলেনি কোনো প্রতিকার।

উপজেলার তারাউজিয়াল গ্রামের আবদুল জলিল, নজরুল ইসলাম ও নাকোল এলাকার আইয়ুব আলীসহ ক্ষতিগ্রস্ত কৃষকরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কোনো বছরই এই সময়ে পানি ছাড়া হয় না। অথচ এ বছর অসময়ে পানি ছাড়ায় ৩০টি গ্রামের রবিশস্যের ‘সর্বনাশ’ হয়ে গেছে।

বিস্তারিতঃ অসময়ের পানি ভাসিয়ে নিলো রবি ফসল

কুমিল্লাসহ বিভিন্ন স্থানে সংঘর্ষে আহত ৩৮ : দুমকিতে শিক্ষার্থীদের মিছিলে ছাত্রলীগের হামলা

সুত্র: কুমিল্লা, বাগেরহাট, কলাপাড়া, দুমকি ও ঠাকুরগাঁওয়ের হরিপুরে হামলা-সংঘর্ষে কমপক্ষে ৩৮ জন আহত হয়েছে। এসব ঘটনায় অর্ধ কোটি টাকার মালামাল লুট হয়েছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে।

কুমিল্লা : কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরে গতকাল বিকালে বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির এক সভা চলাকালে ওই কমিটি থেকে বাদপড়া বিএনপির কিছু উচ্ছৃঙ্খল কর্মী ও আওয়ামী লীগ দলীয় ক্যাডারদের সশস্ত্র হামলায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ব্রাহ্মণপাড়া বাজারের কয়েকটি দোকানপাট ভাংচুর ও লুটপাট

বিস্তারিতঃ কুমিল্লাসহ বিভিন্ন স্থানে সংঘর্ষে আহত ৩৮ : দুমকিতে শিক্ষার্থীদের মিছিলে ছাত্রলীগের হামলা

সংবিধানে আল্লাহর ওপর আস্থা পুনর্বহাল না করলে এক দফার আন্দোলন : চরমোনাই পীর

সুত্র: ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, দেশের সামগ্রিক অবস্থা দেখে মনে হয় দেশে কোনো সরকার নেই। দেশে অশান্তির দাবানল জ্বালিয়ে বিদেশ থেকে শান্তি পুরস্কার গ্রহণ করে বিশ্ববাসীকে ধোঁকা দিচ্ছে। দেশবাসী চরম অসন্তোষে, তারপরও বিদেশিদের খুশি করতে যা ইচ্ছে তাই করে যাচ্ছে এ সরকার।

তিনি বলেন, বর্তমান সরকার তাদের নির্বাচনী ওয়াদা বেমালুম ভুলে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। খুন, অপহরণ আশঙ্কাজনকহারে বৃদ্ধি পাচ্ছে। সর্বত্র মানুষ আতংকের মধ্যে দিন কাটাচ্ছে।

বিস্তারিতঃ সংবিধানে আল্লাহর ওপর আস্থা পুনর্বহাল না করলে এক দফার আন্দোলন : চরমোনাই পীর

কোটালীপাড়ায় ৪ শিশু উদ্ধার : ৭ মার্কিন নাগরিকসহ আটক ১১

সুত্র: গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাংলা হোপ এনজিওর কাছ থেকে ৪ শিশুকে উদ্ধার করে অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার কোটালীপাড়া উপজেলা সদরে এ ঘটনা ঘটে।

কোটালীপাড়া থেকে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বাংলা হোপ এনজিওর শিশু পালন কেন্দ্রে ৪ শিশুকে নিয়ে যাওয়ার সময় ৭ মার্কিন নাগরিক ও এনজিওর ৪ কর্মীসহ ১১ জনকে আটক করা হয়। এ সময় তাদের গাড়ি থেকে ৪ শিশুকে উদ্ধার করা হয়। এ ব্যাপারে কোটালীপাড়া থানায় একটি জিডি করা হয়েছে।

বিস্তারিতঃ কোটালীপাড়ায় ৪ শিশু উদ্ধার : ৭ মার্কিন নাগরিকসহ আটক ১১

মার্চে ভোটার তালিকা হালনাগাদ শুরু

সুত্র: দশম সংসদ নির্বাচন সামনে রেখে মার্চ মাসের মাঝামাঝি সময়ে বাড়ি বাড়ি গিয়ে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করবে নির্বাচন কমিশন।

কর্মকর্তারা বলছেন, সারাদেশে চার ধাপে এই হালনাগাদ কার্যক্রম শেষে ভোটার সংখ্যা ৮০ থেকে ৯০ লাখ বাড়তে পারে। সেক্ষেত্রে ১৬ কোটি মানুষের এই দেশে ভোটার সংখ্যা দাঁড়াবে ৯ কোটির বেশি।

বিস্তারিতঃ মার্চে ভোটার তালিকা হালনাগাদ শুরু

আইএইএ’র পরিদর্শকদের সহায়তা করুন : ইউকিয়া আমানো : পরমাণু ইস্যু নিয়ে আলোচনায় প্রস্তুত ইরান : আহমাদিনেজাদ

সুত্র: ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন, তার দেশের ওপর চাপ জোরদারের জন্যই পাশ্চাত্য তেহরানের বিরুদ্ধে পরমাণু আলোচনা এড়িয়ে যাওয়ার অভিযোগ প্রচার করছে। তিনি আজ দক্ষিণ ইরানের কেরমান প্রদেশে কয়েকটি শিল্প ও উন্নয়ন প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন।

ইরান আলোচনাকে পাশ কাটিয়ে যাচ্ছে—এমন অভিযোগকে সত্যের অপলাপ হিসেবে তুলে ধরে আহমাদিনেজাদ বলেছেন, বরং ছয় বৃহত্ শক্তিই সব সময় আলোচনার পথে বাধা সৃষ্টি করে আসছে।

বিস্তারিতঃ আইএইএ’র পরিদর্শকদের সহায়তা করুন : ইউকিয়া আমানো : পরমাণু ইস্যু নিয়ে আলোচনায় প্রস্তুত ইরান : আহমাদিনেজাদ

পাকিস্তানে সেনা প্রশিক্ষণ কেন্দ্রে রকেট হামলা

সুত্র: পাকিস্তানের অ্যাবোটাবাদের একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে রকেট হামলা চালিয়েছে অজ্ঞাত সন্ত্রাসীরা। কর্মকর্তারা জানান, শুক্রবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। নয়টি রকেটের হামলা চালানো হয়। এসময় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সীমানা প্রাচীরের বেশ কিছু অংশ ধ্বংস হয়েছে।

অ্যাবোটাবাদে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা ইমতিয়াজ হোসেইন শাহ এপিকে বলেন, মোট নয়টি রকেট হামলা চালানো হয়। এর মধ্যে তিনটি ওই প্রশিক্ষণ কেন্দ্রের সীমানা প্রাচীরে আঘাত হানে। তবে এতে কেউই হতাহত হননি।

বিস্তারিতঃ পাকিস্তানে সেনা প্রশিক্ষণ কেন্দ্রে রকেট হামলা

বোকো হারামের প্রতি নাইজেরীয় প্রেসিডেন্ট আড়ালে না থেকে দাবি নিয়ে আলোচনায় আসুন

সুত্র: নাইজেরিয়ার প্রেসিডেন্ট গুডলাক জোনাথান বোকো হারামের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন, আড়ালে না থেকে কি দাবি-দাওয়া তা স্পষ্ট করে জানানোর আহ্বান জানিয়েছেন। আর তাই হতে পারে আলোচনার ভিত্তি।

সন্ত্রাসী সংগঠন বোকো হারাম গত বছর ৫ শতেরও বেশি লোককে হত্যা করে। আর চলতি বছরের প্রথম কয়েক সপ্তাহেই আড়াইশ’ লোককে হত্যা করে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস একথা জানিয়েছে।

বিস্তারিতঃ বোকো হারামের প্রতি নাইজেরীয় প্রেসিডেন্ট আড়ালে না থেকে দাবি নিয়ে আলোচনায় আসুন

‘আপোস করতে ইচ্ছুক আফগান তালেবানরা’

সুত্র: তালেবানরা তাদের অতীতের কট্টর ভাবাদর্শ শিথিল করে আপোস করতে ইচ্ছুক- এমনটাই মনে করছেন ঊর্ধ্বতন আফগান শান্তি আলোচকরা।আফগানিস্তনের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের শান্তি আলোচক কমিটি ‘হাই পিস কাউন্সিল’র সদস্য সাবেক তালেবান মন্ত্রী মৌলভী আরসালা রহমানি বলেন, ন্যাটোর সঙ্গে প্রায় এক দশক লড়াইয়ের পর তালেবানরা এখন তাদের কট্টর অবস্থান থেকে সরে আসতে প্রস্তুত।

তিনি আরো জানান, গত বছর সেপ্টেম্বরে প্রধান শান্তি আলোচক বুরহানুদ্দিন রব্বানি হত্যার পরও শান্তি আলোচনা সফল হওয়ার ভালো সম্ভাবনা আছে।রহমানি বলেন, “পুরনো ইসলামিক আমিরাত আফগানিস্তানের আদলে তালেবানরা আর ক্ষমতায় ফেরার চেষ্টা করবে না। তারা যখন ফিরবে সাধারণ আফগান হিসেবেই ফিরবে।”

বিস্তারিতঃ ‘আপোস করতে ইচ্ছুক আফগান তালেবানরা’

ইসলাম গ্রহণ সৌদি আরবে আমার সবচেয়ে বড় প্রাপ্তি : মার্কিন পাইলট

সুত্র:সৌদি আরবে মাত্র এক মাস ধর্মীয় পরিবেশে হৃদ্যতাপূর্ণ আচরণে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেছেন মার্কিন ব্যবসায়ী ও বিমানচালক রিচার্ড প্যাটারসন। এখন তার নাম আবদুল আজিজ।জরুরি রোগী সেবার একটি কোম্পানির মালিক তিনি। এ কোম্পানির রয়েছে পাঁচ কোটি ডলারের মূলধন, দু’টি বিমান ও দু’টি হেলিকপ্টার। রোগী বহনের বিশেষ ব্যবস’া রয়েছে এগুলোতে।

আবদুল আজিজ বলেন, আমি সৌদি আরবে এসেছিলাম ব্যবসায়িক কারবার নিয়ে। কিন’ আমি ইসলাম ধর্ম গ্রহণ করে সর্বশক্তিমানের সাথে আমার জীবনের সেরা কারবারটি করেছি।

বিমানে জরুরি রোগী বহনে ছাত্রদের প্রশিক্ষণ দিতে সৌদি রেড ক্রিসেন্টের সাথে এক মাসের চুক্তিতে সৌদি আরব আসেন আবদুল আজিজ। সেখানে অবস’ানকালে তাকে এক দিন মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানান ধর্ম মন্ত্রণালয়ের তিন সদস্য। তারা ‘গাইড মি টু ইসলাম’ নামে একটি প্রকল্পে কাজ করেন। তারা আবদুল আজিজের সাথে ইসলামের মূল শিক্ষা নিয়ে আলোচনা করেন। বিস্তারিতঃ ইসলাম গ্রহণ সৌদি আরবে আমার সবচেয়ে বড় প্রাপ্তি : মার্কিন পাইলট

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড নাজেহাল

সুত্র: অস্ট্রেলিয়ার আদিবাসীদের অধিকার রক্ষায় আন্দোলনরত একটি সংগঠনের বিক্ষুব্ধ কর্মীদের হাতে গতকাল নাজেহাল হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড। বিক্ষুব্ধ কর্মীদের হাত থেকে বাঁচাতে নিরাপত্তা কর্মীরা তাকে টেনে অনুষ্ঠানস্থলের বাইরে নিয়ে যায়। টানাহেঁচড়ার মধ্যে প্রধানমন্ত্রী তার জুতা হারিয়ে ফেলেন। সিএনএন।

আদিবাসীদের ঘেরাও থেকে গিলার্ডকে উদ্ধার


অস্ট্রেলিয়া দিবস উপলক্ষে ক্যানবেরার একটি রেস্তোরাঁয় জরুরি পরিসেবা কর্মীদের পদক প্রদান অনুষ্ঠানে গতকাল উপস্থিত ছিলেন গিলার্ড ও দেশটির বিরোধীদলীয় নেতা। এসময় এ হামলার ঘটনা ঘটে। প্রায় ১০০ জন বিক্ষোভকারী অনুষ্ঠান ভবনের বাইরে জড়ো হন।উন্নততর স্বীকৃতির দাবি জানিয়ে আন্দোলন করছে দেশটির আদিবাসী সম্প্রদায়। বিস্তারিতঃ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড নাজেহাল

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণে ফেব্রুয়ারিতে চুক্তি

সুত্র: মহাশূণ্যে দেশের প্রথম স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু-১’ উৎক্ষেপণের জন্য পরামর্শক প্রতিষ্ঠান স্পেস পার্টনারশিপ ইন্টারন্যাশনালের (এসপিআই) সঙ্গে ফেব্রুয়ারিতে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন(বিটিআরসি)।এরই মধ্যে সাতটি প্রতিষ্ঠানের মধ্য থেকে এসপিআইকে নির্বাচিত করা হয়েছে। বিষয়টি এখন মন্ত্রণালয় থেকে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে যাবে।

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণে ফেব্রুয়ারিতে চুক্তি


এসপিআইকে পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়ার ক্রয় সংক্রান্ত কমিটিতে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এসব প্রক্রিয়া শেষ হলে আগামী মাসেই এ সংক্রান্ত চুক্তি হবে।বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল জিয়া আহমেদ (অব.) বাংলানিউজকে বলেন, আগামী ফেব্রুয়ারি মাসেই এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করা সম্ভব। বিস্তারিতঃ বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণে ফেব্রুয়ারিতে চুক্তি

ইসরাইলের সঙ্গে আলোচনায় কোনো লাভ নেই : আব্বাস

সুত্র: কোনো সুনির্দিষ্ট ফলাফল ছাড়াই ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষ ও ইসরাইলি প্রতিনিধিদের মধ্যে সর্বশেষ বৈঠক শেষ হলো বুধবার আম্মানে। কোনো বাস্তবানুগ ফল না পাওয়ায় স্বশাসন কর্তৃপক্ষ আলোচনার মেয়াদ বাড়াতে অস্বীকৃতি জানিয়েছে।

বায়তুল মোকাদ্দাস


মার্কিন চাপে জর্দানের বাদশাহ আবদুল্লাহর মধ্যস্থতায় গত ৩ জানুয়ারি এ আলোচনা শুরু হয়েছিল এবং দু’পক্ষের মধ্যে মোট পাঁচবার বৈঠক হয়েছে। বাদশাহ আবদুল্লাহ স্বশাসন কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাসের সঙ্গে টেলিফোন সংলাপে আলোচনার মেয়াদ আরও দুই মাস বাড়ানোর আহ্বান জানান, কিন্তু মাহমুদ আব্বাস তা প্রত্যাখ্যান করেছেন। বিস্তারিতঃ ইসরাইলের সঙ্গে আলোচনায় কোনো লাভ নেই : আব্বাস

ভারতের জটিল শর্ত : সড়কের চার রেলের তিন প্রকল্প বাদ

সুত্র: বাংলাদেশ-ভারত যৌথ ইশতেহার অনুযায়ী ট্রানজিট উপযোগী অবকাঠামো তৈরির জন্য সড়ক খাতে নেওয়া সব প্রকল্প শেষ পর্যন্ত বাদ দেওয়ার প্রস্তাব করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর। এ ছাড়া রেলওয়ের জন্য নেওয়া তিনটি প্রকল্পও বাদ পড়তে যাচ্ছে। ভারতীয় ১০০ কোটি ডলার ঋণের জটিল শর্তের কারণে এসব প্রকল্প বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় ভারতীয় ঋণের আওতায় নেওয়া সড়কে অবকাঠামো নির্মাণের চারটি প্রকল্প বাদ দিয়ে যন্ত্রপাতি কেনার দুটি প্রকল্পের প্রস্তাব দিয়ে যোগাযোগ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে সওজ। আর রেলের তিন প্রকল্পের মধ্যে দুটি চীনের প্রতিষ্ঠানের মাধ্যমে বাস্তবায়নের প্রস্তাব তৈরি করেছে রেলওয়ে।

সড়কের চার রেলের তিন প্রকল্প বাদ


সওজের চার প্রকল্প প্রায় দুই বছর ধরে নানা পরীক্ষা-নিরীক্ষা ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়, যোগাযোগ মন্ত্রণালয় ও সওজে দফায় দফায় বৈঠকের পর এসব প্রকল্প বাস্তবায়নের চূড়ান্ত পরিকল্পনা এবং শেষ পর্যায়ে বাস্তবায়নের জন্য ভারতীয় পক্ষের সম্মতির জন্য অপেক্ষা করছিল মন্ত্রণালয়। বিস্তারিতঃ ভারতের জটিল শর্ত : সড়কের চার রেলের তিন প্রকল্প বাদ

প্রবৃদ্ধি কমবে বাড়বে দ্রব্যমূল্য : সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক

সুত্র: চলতি অর্থবছরে প্রাক্কলিত প্রবৃদ্ধি অর্জিত হবে না। ৭ শতাংশ প্রবৃদ্ধি ধরা হলেও তা সাড়ে ৬ শতাংশের বেশি হবে না। অন্যদিকে দ্রব্যমূল্য যে পরিমাণ বাড়বে বলে আগে বলা হয়েছিল, অর্থবছরের শেষ অংশে (জানুয়ারি থেকে জুন) তার চেয়ে অনেক বেশি বেড়ে যাবে। গতকাল এমন দুঃসংবাদই দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

প্রবৃদ্ধি কমবে বাড়বে দ্রব্যমূল্য


অর্থবছরের দ্বিতীয়ার্ধের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণাকালে উচ্চ মূল্যস্ফীতি ও বৈদেশিক লেনদেনের ভারসাম্যে বড় ধরনের চাপ মোকাবিলাই বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তিনি। অর্থবছরের শেষ ছয় মাসের (জানুয়ারি থেকে জুন) জন্য সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করেন ড. আতিউর। বিস্তারিতঃ প্রবৃদ্ধি কমবে বাড়বে দ্রব্যমূল্য : সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক

অপবাদ না দিয়ে প্রমাণ করুন: প্রধানমন্ত্রী

সুত্র: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটি ঋণদাতা সংস্থা পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির যে অভিযোগ তুলেছে, তার প্রমাণ দিতে না পারলে তাদের অর্থও সরকার নেবে না।বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি বলেন, “পদ্মা সেতুর বিষয়ে একটি দাতা সংস্থা দুর্নীতির অভিযোগ করেছে। কিন্তু, আমরা দুর্নীতির কোনো প্রমাণ পাইনি।”

“আমি ওই সংস্থাকে বলেছি, দুর্নীতির প্রমাণ দেন। দুর্নীতির প্রমাণ দিতে না পারলে আমরা ওই সংস্থা থেকে এই প্রকল্পে অর্থ নেব না”, যোগ করেন তিনি।২৯০ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংক ১২০ কোটি ডলার দেওয়ার জন্য সরকারের সঙ্গে চুক্তি করলেও পরে দুর্নীতির অভিযোগ তুলে অর্থায়ন স্থগিত করে। বিস্তারিতঃ অপবাদ না দিয়ে প্রমাণ করুন: প্রধানমন্ত্রী

শুধু বাংলাদেশ সীমান্তেই ভারতের হত্যাযজ্ঞ

সুত্র: ছয়টি দেশের সঙ্গে সীমান্ত থাকলেও শুধু বাংলাদেশ সীমান্তেই হত্যাযজ্ঞ চালাচ্ছে ভারত। ২০০০ সালের পর গত একযুগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ১০০৬ নিরীহ বাংলাদেশীকে হত্যা করেছে। এ সময় ভারতের সঙ্গে অন্য পাঁচটি সীমান্তে একটি হত্যার ঘটনাও ঘটেনি।

শুধু বাংলাদেশ সীমান্তেই ভারতের হত্যাযজ্ঞ

শুধু বাংলাদেশ সীমান্তেই ভারতের হত্যাযজ্ঞ

সংশ্লিষ্ট দেশগুলোর দায়িত্বশীল কর্মকর্তা, মানবাধিকার সংগঠন এবং কূটনৈতিক সূত্রগুলো থেকে এ তথ্য পাওয়া গেছে। বিস্তারিতঃ শুধু বাংলাদেশ সীমান্তেই ভারতের হত্যাযজ্ঞ

মিরসরাই ও নারায়ণগঞ্জে ১৬ আনসার-সেনা আহত

সুত্র: চট্টগ্রামের মিরসরাইয়ে একটি বাস খাদে পড়ে ১৪ আনসার সদস্য আহত হয়েছেন। নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ২ সেনা সদস্য।

মিরসরাই জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট রফিক আহমেদ মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আনসার সদস্যদের বহনকারী একটি বাস বৃহস্পতিবার ভোর ৪টার দিকে মিরসরাইয়ের বড়দারগাহাট রংধনু পেট্রোল পাম্পের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ১৪ জন আহত হন। বিস্তারিতঃ মিরসরাই ও নারায়ণগঞ্জে ১৬ আনসার-সেনা আহত

শেয়ারবাজারে ধস : লাশ মিছিল হরতাল দিয়ে প্রত্যাহার : ১০ বিনিয়োগকারী গ্রেফতার

সুত্র: শেয়ারবাজারে ধস অব্যাহত রয়েছে। ধসের প্রতিবাদে গতকাল ফাঁস লাগিয়ে ‘আত্মহত্যা’ করা এক বিনিয়োগকারীর প্রতীকী লাশ নিয়ে মিছিল করেছেন বিনিয়োগকারীরা। তারা শেয়ারবাজারে লুটপাটের সঙ্গে জড়িতদের শাস্তি এবং শেয়ারবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ব্যর্থতার দায়ে সরকারের পদত্যাগ দাবি করেন।

এদিকে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ আহূত এবং পরে প্রত্যাহার করা হরতাল ঘোষণাকে কেন্দ্র করে গতকাল বিকালে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর মতিঝিল এলাকা।

বিস্তারিতঃ শেয়ারবাজারে ধস : লাশ মিছিল হরতাল দিয়ে প্রত্যাহার : ১০ বিনিয়োগকারী গ্রেফতার

‘হিযবুত সদস্য’ চিকিৎসক গ্রেপ্তার

সুত্র: রাজধানীর উত্তরায় একটি বাসায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সদস্য এক চিকিৎসকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব)।গ্রেপ্তার গোলাম হায়দার রসুল রাজধানীর ইউনাইটেড হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চিকিৎসক। তিনি হিযবুত তাহরীরের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

র‌্যাবের মিডিয়া উইং এর পরিচালক এম সোহায়েল সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১টার দিকে উত্তরার ৩ নম্বর সেক্টরের ১৩ নম্বর সড়কে গোলাম হায়দারের বাসায় অভিযান চালানো হয়। তার বাসা থেকে বিভিন্ন ধরনের জঙ্গি বই ও একটি কম্পিউটার জব্দ করা হয়েছে।

বিস্তারিতঃ ‘হিযবুত সদস্য’ চিকিৎসক গ্রেপ্তার

bdtodaynews.com

প্রিয় পাঠক, স্বাগতম।আপনার লেখা, মতামত আমাদের জানান, আমরা জানিয়ে দেব সবাইকে।আমাদের সাথে যোগাযোগ করতে পারেনঃ info@bdtodaynews.com এই ঠিকানায়।
--------------------------------
English Version
----------------------------------

ক্রিকেট স্কোর

স্কোর দেখতে ক্লিক করুন এখানে অথবা মেনু থেকে "সরাসরি লাইভ"
--------------------------

সকল খবর

আন্তর্জাতিক সংবাদ

বিশ্ব সংবাদ